টেসলা চালু করেছে সাইবারট্রাক ট্রেড-ইন

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৫৫ পিএম

প্রথমবারের মতো সাইবারট্রাক মালিকদেরকে ট্রেড-ইন করার সুবিধা দিচ্ছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। অর্থাৎ, পুরোনোর বদলে নতুন সাইবারট্রাক কেনার সুযোগ করে দিয়েছে টেসলা। তবে ট্রেড-ইনের ক্ষেত্রে যে অবচয় খরচ (ডেপ্রিসিয়েশন) ধার্য করছে টেসলা সেটা গ্রাহকদেরকে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে।

গাড়ি সম্পর্কিত কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, টেসলা সাইবারট্রাক ট্রেড-ইনের ৪৫ শতাংশ পর্যন্ত অবচয় খরচ (ডেপ্রিসিয়েশন) নির্ধারণ করেছে। এক বছর পুরোনো একটি মডেলের জন্য এত উচ্চমাত্রার অবচয় হার টেসলার সাইবারট্রাক গ্রাহকদেরকে হতাশ করেছে।

টেসলার সাইবারট্রাক ট্রেড-ইন প্রোগ্রামে অংশ নিয়েছেন এমন দু’জন গ্রাহকের কথা জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার। তাদের মধ্যে একজন ট্রেড-ইন করেছেন সাইবারট্রাকের অল-হুইল-ড্রাইভ ২০২৪ মডেল, যেটা ১৯ হাজার ৬২৩ মাইল চলেছে। গাড়িটির বিক্রয়মূল্য ১ লাখ ডলার, কিন্তু ট্রেড-ইনের ক্ষেত্রে টেসলা এর বিনিময়মূল্য ধার্য করেছে ৬৩,১০০ ডলার- অর্থাৎ অবচয়ের হার ৩৭ শতাংশ। 

আরেকজন গ্রাহক গত বছরের সেপ্টেম্বরে ১ লাখ ২৭ হাজার ডলারের সাইবারবিস্ট কিনেছেন। কিন্তু ৮ মাস পর টেসলা এর বিনিময়মূল্য নির্ধারণ করেছে ৭৮,২০০ ডলার। অর্থাৎ, আট মাস পুরোনো একটি মডেলের অবচয় হার ৩৮ শতাংশ।

টেসলার তৈরি ব্যাটারিচালিত বৈদ্যুতিক পিক-আপ ট্রাক হচ্ছে সাইবারট্রাক। ২০২৩ সালে বাজারে আসার পর দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে বিদ্যুতচালিত এই যানটি। এর পেছনে অবশ্য যৌক্তিক কারণ ছিল। টেসলা চাইছিল জনপ্রিয় সাইবারট্রাকের বিক্রিয়মূল্য ও ব্র্যান্ড ইমেজ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। 

সাইবারট্রাকের মতো সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদার পণ্যের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে, কিছু গ্রাহক কম দামে কিনে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে। এতে করে বাজারে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমনটা রোধ করতেই দীর্ঘদিন ট্রেড-ইনের বিপক্ষে ছিল টেসলার অবস্থান।

তবে ট্রেড-ইন বা রিসেলের (পুনরায় বিক্রির) বিপক্ষে অবস্থান নেওয়ার আরও কয়েকটি কারণ থাকতে পারে টেসলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের বিতর্কিত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের কারণে অনেকেই টেসলার তৈরি পণ্য বিক্রি করে দিতে চেয়েছে। এমনটা রোধ করতেই ট্রেড-ইন ও রিসেলের সুবিধা এতদিন নিয়ে আসেনি বলে ধারণা করছেন অনেকে। 

এছাড়া সাম্প্রতিক সময়ে সাইবারট্রাকের পারফরম্যান্স ও মান নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এজন্যেও অনেকে সাইবারট্রাক ছেড়ে দিতে চেয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর