হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের কলে নিষেধাজ্ঞা দিল রাশিয়া 

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

ইন্টারনেট সেবার ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার অংশ হিসেবে এবার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ভয়েস কলে বিধিনিষেধ দিয়েছে রাশিয়া। আল জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়। 

রাশিয়ান মিডিয়া মনিটরিং পরিষেবা মিডিয়াস্কোপের তথ্য বলছে, রাশিয়ায় কলের ওপর এই বিধিনিষেধ হোয়াটসঅ্যাপের আনুমানিক ৯৬ মিলিয়ন মাসিক ব্যবহারকারী এবং টেলিগ্রামের ৮৯ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার মিডিয়া এবং ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজোর অপরাধ দমনের জন্য এই পদক্ষেপকে প্রয়োজনীয় বলে ন্যায্যতা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা এবং নাগরিকদের অসংখ্য আবেদনে দেখা যায়, বিদেশি অ্যাপ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ প্রতারণা ও চাঁদাবাজিতে ব্যবহার হচ্ছে। এ ছাড়া রাশিয়ান নাগরিকদের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যও এগুলো ব্যবহার করা হচ্ছে। বারবার পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুরোধে মালিকেরা বিষয়টি উপেক্ষা করেছেন।

প্রতিবেদন বলছে, মস্কো চায় আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে অ্যাপগুলো ব্যবহারকারীর ডেটা দিক। রসকোমনাডজোর জানিয়েছে, বিদেশি এই অ্যাপগুলো রাশিয়ান আইন মেনে চলা শুরু করার পর তাদের কল অ্যাক্সেস পুনরায় চালু হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কো ইন্টারনেটে নিয়ন্ত্রণ বৃদ্ধি করে আসছে। 
রাশিয়ান সরকার গত মাসে একটি আইন পাস করে, যেখানে কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ বলে বিবেচিত বিষয়বস্তু অনুসন্ধানের জন্য অনলাইন ব্যবহারকারীদের শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপ মানুষের যোগাযোগের অধিকার লঙ্ঘনের সরকারি প্রচেষ্টাকে বৈধতা দেয় না। এ কারণে রাশিয়া ১০ কোটিরও বেশি রাশিয়ানের ব্যবহার করা অ্যাপ ব্লক করার চেষ্টা করছে।

সংবাদ সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে টেলিগ্রাম বলেছে, তাদের প্ল্যাটফর্মের অপব্যবহারের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করে তারা।

চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
দেশীয় ডোমেইন নিবন্ধন সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি এখন বিটিসিএলের অনুমোদিত রিসেলার হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর