মেক্সিকোতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ক্লাউড সেবা প্রতিষ্ঠান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

ক্লাউড প্রযুক্তিভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, মেক্সিকোতে আগামী ৫ বছরে তাঁরা ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় অর্থের অংকটা ১২ হাজার কোটি টাকার বেশি। দেশটিতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সেলসফোর্স। 

গতকাল বুধবার মেক্সিকো-তে বিশাল অংকের এই বিনিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স।

কীভাবে খরচ করা হবে এই অর্থ? সেলসফোর্স বলছে, এই অর্থ ব্যয়ে মেক্সিকো’র রাজধানী মেক্সিকো সিটি-তে তাঁরা নতুন অফিস খুলবে এবং আমেরিকা মহাদেশজুড়ে গ্রাহকদের সহায়তার জন্য তাঁরা একটি গ্লোবাল ডেলিভারি সেন্টার প্রতিষ্ঠা করবে।

সেলসফোর্স-এর প্রধান নির্বাহী (সিইও) মার্ক বেনিওফ বলেছেন, ‘এই ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রমাণ করে যে, এআই প্রযুক্তিভিত্তিক উন্নয়নের গুরুত্বপূর্ণ এক বাজার হিসেবে মেক্সিকোর প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।’ 

মেক্সিকো দ্রুতই প্রযুক্তিভিত্তিক সেবাখাতের এক কেন্দ্রে পরিণত হচ্ছে। আমেরিকার কাছাকাছি অবস্থান হওয়ায় এবং প্রযুক্তিখাতে দক্ষ কর্মীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড় অংকের অর্থ বিনিয়োগ করছে দেশটিতে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিনিয়োগ আকর্ষণে সমর্থ হয়েছে দেশটি।

উইন্ডোজ-নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট গত বছর ঘোষণা করেছে যে, তাঁরা মেক্সিকোতে পরবর্তী ৩ বছরে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির অবকাঠামো নির্মানে।

সেলসফোর্স জানিয়েছে, মেক্সিকো তাঁদের জন্য ব্যবসা বৃদ্ধির গুরুত্বপূর্ণ এক বাজার, যেখানে তাঁদের এন্টারপ্রাইজ গ্রাহক তালিকায় আছে এক্সকারেট, গ্রুপো বাজার এবং ফেমসা (এফইএমএসএ)-এর মতো প্রতিষ্ঠান।

মেক্সিকো’র অর্থমন্ত্রী মার্সেলো এবরার্ড বলেছেন, ‘এই বিনিয়োগ শুধু মেক্সিকোর ভেতরেই কর্মসংস্থান তৈরি করবে না এবং এআই বিষয়ক দক্ষতা বাড়াবে না, বরং এটি এআই এজেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে সমগ্র ল্যাটিন আমেরিকায় আমাদের দেশকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ কেন্দ্র (কনসালটেন্সি হাব) হিসেবে তুলে ধরবে।’

সেলসফোর্স দ্রুতই তাঁদের ক্লাউড পরিষেবাগুলোতে এআই প্রযুক্তি সমন্বয় করছে। এই উদ্যোগের অংশ হিসেবেই ২০২৪ সালে এজেন্টফোর্স প্ল্যাটফর্মটি বাণিজ্যিকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। এটি হচ্ছে তাঁদের এআই এজেন্ট প্ল্যাটফর্ম, যার ব্যবহারে বিভিন্ন কাজ অটোমেট (স্বয়ংক্রিয়) করা যায় এবং কাজের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করে তোলা যায়। এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাঁদের মুনাফার পরিমাণও বাড়াতে চাইছে।

তথ্যসূত্র: রয়টার্স

আইসিটি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের বার্ষিক সভা
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সদস্যদের...
দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর