রাস্তার পাশের খাবারের দোকানেও নিতে হবে নিবন্ধন

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

এখন থেকে রাস্তার পাশের পিঠা, ঝালমুড়ি, পেঁয়াজু-পুরির মতো খাবার বিক্রির দোকানকেও নিবন্ধন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে সব ধরনের খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খাদ্য ব্যবসা নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনা, উৎপাদন ও বিপণনে স্বচ্ছতা বাড়ানো এবং ভোক্তাদের অভিযোগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে নেয়া হয়েছে এ উদ্যোগ। 

খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বেচাকেনা প্রতিরোধে প্রায়ই অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এবার খাবারের ব্যবসায় শৃঙ্খলা আনতে ছোট-বড় সব দোকানের জন্য লাইসেন্স নেয়া বাধ্যতামূলক করা হলো। 

নতুন নিয়মে, রাস্তারে পাশে বা পার্কের যত খাবারের দোকান, সবগুলোকেই লাইসেন্স নিতে হবে। সব রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, ক্যাটারিং সেবা, মিষ্টির দোকান, প্যাকেটজাত খাবার ও দুগ্ধপণ্য উৎপাদনকারী এবং খাদ্যপণ্য আমদানিকারকদের জন্যও একই নিয়ম। এ ছাড়া পাইকারি খাদ্য ব্যবসা, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ, ভোজ্যতেল এবং লবণ উৎপাদনও এ নিয়মের আওতায় থাকবে। 

অন্যদিকে, শিশুদের ফর্মুলা দুধ, বিশেষ পথ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্যসহ নির্দিষ্ট বিশেষায়িত খাদ্যপণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও বিপণনের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী লাইসেন্স নিতে হবে।

প্রথমবার ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার লাইসেন্স নেয়া যাবে বিনা মূল্যে। এর মেয়াদ ৩ বছর। বিশেষায়িত খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লাইসেন্স ফি আয়তন অনুযায়ী ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটে উল্লেখ করতে হবে বিএফএসএর নিবন্ধন নম্বর।

প্রাথমিকভাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ে সরাসরি আবেদন করা যাবে। পরে তা অনলাইনে চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। 

 

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভোক্তাদের এসব...
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে এক দফা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের...
বাংলাদেশে সরকারি খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে। বোরো সংগ্রহ অভিযান ও খাদ্যশস্য আমদানি অব্যাহত থাকায় খাদ্য নিরাপত্তা ও বাজারে চাল-গমের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সরকার।
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
ঢাকের বোল, শঙ্খধ্বনি আর ভক্তদের অশ্রুতে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। উৎসবের সমাপ্তিতে ভক্তদের প্রার্থনায় উঠে এসেছে সম্প্রীতি,...
ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক...
লোডিং...

এলাকার খবর