ভালোবাসা দিবস উপলক্ষ্যে ইনফিনিক্সের ক্যাম্পেইন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

ভালোবাসার আনন্দঘন মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে ইনফিনিক্স। আসন্ন ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে সেরা মুহূর্তগুলো ভাগ করে নিতে শুরু হচ্ছে ‘সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন। ক্যাম্পেইনটি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে প্রতিষ্ঠানটি।

ভালোবাসার আবেশ সবার মাঝে ছড়িয়ে দিতে, এ বছর ইনফিনিক্সের ক্যাম্পেইন চলবে অনলাইন এবং অফলাইনে। ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে একটি আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া কনটেস্ট। যেখানে অংশগ্রহণকারীদের বিশেষ কোনো স্মরণীয়, আবেগঘন বা মজার ছবি বা ভিডিও শেয়ার করতে হবে। এটি শুধুমাত্র সঙ্গীর সঙ্গে হতে হবে-এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটি হতে পারে বাবা-মা, ভাই-বোন, পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্তও। শেয়ার করার সময় #SurpriseLovewithInfinix হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। একইসঙ্গে তিনজন বন্ধুকে ট্যাগ করে কনটেস্টে অংশ নিতে আমন্ত্রণ জানাতে হবে।

যারা অনলাইন ক্যাম্পেইনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য থাকছে অফলাইনে অংশগ্রহণের সুযোগ। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটি এক্সক্লুসিভ অফলাইন ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে থাকবে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম ও বিশেষ অফার। ভ্যালেন্টাইনস ডে উদযাপনের অংশ হিসেবে ইনফিনিক্স ভ্যালেন্টাইনস ডে ফটো বুথ এবং প্রোডাক্ট এক্সপেরিয়েন্স কর্নার স্থাপন করবে। অংশগ্রহণকারীরা সেখানে ছবি তুলতে পারবেন এবং গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে এক্সক্লুসিভ উপহার জিতে নিতে পারবেন।

ইভেন্টের অংশ হিসেবে, ইনফিনিক্স সার্ভিস সেন্টার কার্লকেয়ার একটি বিশেষ বুথ স্থাপন করবে, যেখানে প্রিমিয়াম বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। ইভেন্টে উপস্থিত শিক্ষার্থীরা ওয়ারেন্টির বাইরে থাকা ডিভাইস সার্ভিসে ২১ শতাংশ ছাড়, বিনামূল্যে সার্ভিস চার্জ, সফটওয়্যার আপডেট এবং ফোন ক্লিনিং সার্ভিস পাবেন, যা তাদের ডিভাইসের যত্ন নিতে সহায়তা করবে।

শিক্ষার্থীদের জন্য ইনফিনিক্স স্মার্টফোন কেনা আরও সহজ করতে পাম পে ইভেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা প্রদান করবে, যার মাধ্যমে তারা কোনো আর্থিক চাপ ছাড়াই ইনফিনিক্স স্মার্টফোন কিনতে পারবেন।

ক্যাম্পেইনের শেষে তিনজন ভাগ্যবান বিজয়ী জিতে নেবেন ইনফিনিক্স হট ৫০ প্লাস স্মার্টফোন। তবে বিজয়ী হতে হলে প্রতিযোগিতার সমস্ত নিয়ম অনুসরণ করতে হবে। ইনফিনিক্স বিশ্বাস করে, এই পুরস্কারটি ব্যবহারকারীদের প্রিয় মুহূর্তগুলো আরও সুন্দরভাবে ধারণ করতে এবং প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার আনন্দ আরও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।

দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
দেখতে স্মার্টফোন, কিন্তু খুললেই যেন ট্যাব। অফিসের ফাইল, মিটিংয়ের নোট, ইমেইল, এমনকি একসঙ্গে একাধিক কাজ, সবই করা যায় হাতের মুঠোয়। দেশের বাজারে এসেছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর