‘আইফোন এয়ার’ মডেলের চাহিদা কম কেন?

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম

আইফোন ১৭ সিরিজের চারটি মডেলের মধ্যে চাহিদার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে ‘আইফোন এয়ার’ মডেলটি। চাহিদা কম থাকায় মডেলটির উৎপাদনও উল্লেখযোগ্য হারে কমিয়েছে অ্যাপল। জাপানের অর্থবিষয়ক দৈনিক নিক্কেই-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।

নিক্কেই’র সূত্র বলছে, প্রাথমিকভাবে আইফোন ১৭ সিরিজের মোট উৎপাদনের ১০ থেকে ১৫ শতাংশ ছিল আইফোন এয়ার। পড়তি চাহিদার কারণে এয়ার মডেলটির উৎপাদন, নিক্কেই’র প্রতিবেদন বলছে, প্রায় বন্ধ হওয়ার যোগাড়। 

এ প্রসঙ্গে একজন সাপ্লাই চেন ম্যানেজার নিক্কেই-কে জানিয়েছেন যে, নভেম্বরের পর থেকে আইফোন এয়ার-এর উৎপাদন অর্ডার সেপ্টেম্বরের তুলনায় ১০ শতাংশেরও কম হবে।

আইফোন এয়ার-এর চাহিদা যে কম তা বোঝার আরেকটি উপায় হচ্ছে, অ্যাপলের ওয়েবসাইটে অর্ডার করলে ফোনটি তাৎক্ষণিকভাবে শিপিংয়ের জন্য প্রস্তুত বলে জানা যায়। অথচ আইফোন ১৭ প্রো অর্ডার করলে শিপিং টাইম দেখায় ১-২ সপ্তাহ, যেটা আইফোন ১৭ বেজ মডেলের ক্ষেত্রে ২-৩ সপ্তাহ। 

এ থেকেই বোঝা যায় যে, অন্য মডেলের তুলনায় এয়ার মডেলটির বিক্রি কম, ফলে শেলফেই অবিক্রিত রয়ে গেছে এর অনেক ইউনিট। আর তাই অর্ডার পেলে অ্যাপল তাৎক্ষণিকভাবেই এয়ার মডেলটি সরবরাহ করতে পারছে।

নিক্কেই’র প্রতিবেদন বলছে, আইফোন এয়ার-এর উৎপাদন কমিয়ে আনার পেছনে আরেকটি কারণ হচ্ছে আইফোন ১৭ সিরিজের বেজ ও প্রো মডেল দুটির ব্যাপক চাহিদা। সম্প্রতি এও জানা গেছে, আমেরিকা ও চীনের বাজারে প্রথম ১০ দিনের বিক্রিতে ১৭ সিরিজের বেজ মডেলটি সবার চেয়ে এগিয়ে। এমনকি প্রথম ১০ দিনের বিক্রির তথ্য বলছে, আইফোন ১৬ সিরিজকেও পেছনে ফেলেছে ১৭-এর বেজ মডেল।

গত মাসে আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় মডেল হিসেবে বাজারে আসে আইফোন এয়ার। মডেলটি নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের রিভিউ-ও বেশ ভালো। কিন্তু তা স্বত্বেও এয়ার মডেলটি’র চাহিদা ও বিক্রি প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ার কারণ কী?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই অন্য একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর তা হচ্ছে, আদৌ কী একটি আলট্রা-স্লিম বা আলট্রা-থিন (অতি পাতলা) ডিজাইনের আইফোন বাজারে আনার প্রয়োজন ছিল? আইফোনপ্রেমীদের মাঝে পাতলা ডিজাইনের একটি ফোনের চাহিদা কতটা ছিল? এই প্রশ্নগুলোর মাঝেই এয়ার মডেলটির প্রত্যাশিত চাহিদা না থাকার কারণ খুঁজে পাওয়া যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আইফোন এয়ার-এর তুলনামূলক কম ব্যাটারি লাইফ এবং এর ক্যামেরার সীমিত সক্ষমতার কারণে আইফোন ক্রেতারা অন্য মডেলগুলোর দিকে ঝুঁকছে। উল্লেখ্য, ১৭ সিরিজের প্রো মডেলে ৩টি এবং বেজ মডেলে ২টি করে ব্যাক ক্যামেরা রয়েছে, যেখানে এয়ার মডেলে আছে মাত্র ১টি ক্যামেরা। .

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এয়ার মডেলটি অন্য মডেলগুলোর চেয়ে পিছিয়ে আছে। ফলে দেখতে চমৎকার হলেও পাতলা ডিজাইনের আইফোন এয়ার গ্রাহকদের মাঝে যথেষ্ট চাহিদা তৈরি করতে পারছে না। এ থেকে একটি বিষয় পরিষ্কার যে, উচ্চমূল্যের আইফোন কেনার ক্ষেত্রে ডিজাইনের চেয়েও ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের মতো বিষয়গুলোকে তুলনামূলক বেশি প্রাধান্য দিয়ে থাকেন গ্রাহকরা।

প্রশ্ন হচ্ছে, বিষয়টি কি আগে থেকে আঁচ করতে পারেনি অ্যাপল? ভবিষ্যতে আইফোন ফোল্ড আনার আগে এই প্রশ্নটি-ই অ্যাপল কর্তারা নিজেদেরকে বারবার করবেন বলে প্রতীয়মান হচ্ছে।

তথ্যসূত্র: নিক্কেই, ম্যাশেবল

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর