ফটোগ্রাফিতে সেরা নতুন দুই স্মার্টফোন আনল ভিভো

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

ভ্রমণের সময় ছবি ও ভিডিও ধারণ সহজ করতে ভি সিরিজের দুটি নতুন স্মার্টফোন, ভি৭০এফই ও ভি৭০ বাজারে এনেছে ভিভো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভ্রমণের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতেই নতুন এই ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।

ভি৭০ এফই মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং ১/১.৫৬-ইঞ্চি এইচপি৫ সেন্সর। দ্রুত গতিতে বা চলার পথে তোলা ছবিতেও স্পষ্টতা নিশ্চিত করতে এটি সহায়ক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ৩০ গুণ জুম সুবিধা ও সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যা দূরের দৃশ্য ধারণে স্থিরতা বজায় রাখতে সহায়তা করে।

ছবিতে অপ্রয়োজনীয় অংশ সরাতে ফোনটিতে রয়েছে এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ ফিচার। পাশাপাশি এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ব্যবহার করে ছবিতে ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করা যায়।

ব্যাটারি সক্ষমতার দিক থেকেও ভি৭০ এফইতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দীর্ঘসময় ব্যবহারের কথা বিবেচনায় রেখে এই সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভিভো। এছাড়া ডিভাইসটিতে ৫ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দেওয়া হয়েছে।

ডিসপ্লেতে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড স্ক্রিন ও ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-ন্যারো বেজেল। যা ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর ও অরিজিন ওএস৬। এছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় আউটডোর ব্যবহারে এটি উপযোগী।

অন্যদিকে ভি৭০ মডেলে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড ফ্রেম, স্লিম বেজেল এবং ম্যাট ব্রাউন ফিনিশ। এতে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং এবং এআই স্টেজ মোড যুক্ত করা হয়েছে। যা ছবি ও ভিডিও ধারণে পেশাদার অভিজ্ঞতা দিতে পারে।

প্রতিষ্ঠানটির দাবি, ভি৭০ এফই ও ভি৭০ দুটি ডিভাইসই ভ্রমণ ফটোগ্রাফির বিভিন্ন চাহিদা পূরণে তৈরি করা হয়েছে। একটি মডেল সহজ ব্যবহার নিশ্চিত করে, অন্যটি তুলনামূলকভাবে উন্নত ফিচারের মাধ্যমে পেশাদার অভিজ্ঞতা দেয়।

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায়...
দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। লাইকা ইমেজিং প্রযুক্তিসমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...
পাঁচ বছর পর কনজ্যুমার ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরল প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর সীমিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর