পাঁচ বছর পর দেশের বাজারে ফিরল হুয়াওয়ে

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

পাঁচ বছর পর কনজ্যুমার ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরল প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর সীমিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসসহ মোট ১৩টি নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশের কার্যালয়ে ‘নাউ ইজ ইউর স্পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন ডিভাইসগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রযুক্তি বিশ্লেষক, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদারেরা উপস্থিত ছিলেন।

উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ৮০ প্রো, ফোল্ডেবল ফোন মেট এক্স৭, মেটপ্যাড ১১.৫, ওয়াচ ফিট ৫ সিরিজ, ব্যান্ড ১১ এবং ওপেন-ইয়ার অডিও ডিভাইস ফ্রিক্লিপ ২। উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা ডিভাইসগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান।

হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, ‘উদ্ভাবন সব সময়ই হুয়াওয়ের মূল শক্তি। নতুন প্রজন্মের এসব ডিভাইস ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’

দেশে হুয়াওয়ের পরিবেশক প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, ‘হুয়াওয়ের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া হবে।’

হুয়াওয়ে জানিয়েছে, নতুন ডিভাইসগুলোতে হারমোনিওএস ও অ্যাপগ্যালারি ইকোসিস্টেমের পাশাপাশি ‘জি-বক্স’ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গুগলভিত্তিক বিভিন্ন অ্যাপ ও সেবা ব্যবহারের সুযোগ মিলবে।

হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান বলেন, ‘অ্যাপগ্যালারিতে হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি গুগল প্লে স্টোরের বিকল্প ব্যবস্থার মাধ্যমেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারবেন।’

ডিএক্স গ্রুপের লিড মার্কেটার মো. জান্নাতুল নাঈম জানান, নতুন ডিভাইসগুলো গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাশ টেক, দারাজ ও পিকাবুসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

এছাড়া অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এই ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস ও বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন বলে নিশ্চিত করেছে হুয়াওয়ে।

দেখতে স্মার্টফোন, কিন্তু খুললেই যেন ট্যাব। অফিসের ফাইল, মিটিংয়ের নোট, ইমেইল, এমনকি একসঙ্গে একাধিক কাজ, সবই করা যায় হাতের মুঠোয়। দেশের বাজারে এসেছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
বড় ব্যাটারির স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নিয়ে বাজারে...
সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ও নানা সংকটের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঝে অধিনায়ক পর্যায়ের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত...
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর