যেসব লিংকে ক্লিক করলেই সর্বনাশ! 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

হোয়াটসঅ্যাপ, ইমেইল কিংবা মোবাইল নম্বরে অযাচিত মেসেজ আসে প্রায়ই। এসব মেসেজে থাকে অনেক প্রলোভন। আর তাতে ক্লিক করলেই নিজের সর্বনাশ ডেকে আনবেন। চুরি হয়ে যেতে পারে সব তথ্য। আর বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে একটি চক্র।

এমন ৭টি মেসেজ চিহ্নিত করেছে নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাওয়ের এক প্রতিবেদনে বলা হয়, মেসেজ পাঠানো ভারতের ৮২ ভাগ ইউজার তাতে ক্লিক করেন। আর দিনে প্রায় ১২টি ভুয়া মেসেজ পান তাঁরা।

এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয়’ মেসেজ হচ্ছে, ‘আপনি পুরস্কার জিতেছেন। পাচ্ছেন মোটা অংকের টাকা।’ এ ধরনের মেসেজের বেশিরভাগই ভুয়া। এরপর সবচেয়ে বেশিবার পাঠানো হয় চাকরির বার্তা। এতে বলা হয়, ‘আপনাকে আমরা কর্মী হিসেবে নিয়োগ দিয়েছি’। এরপর উল্লেখ করা হয় মোটা অংকের বেতনের কথা।

এ ধরনের মেসেজের লিংকে ক্লিক করলেই আপনার সব তথ্য পেয়ে যাবে হেনস্তাকারী চক্রটি। এমনকি ব্যাংকের তথ্য পূরণের কথা বলেও আসতে পারে মেসেজ। এমন মেসেজের লিংকে তথ্য পূরণ করতে বলা হলেও কখনোই ক্লিক করবেন না।

আপনি কোনো কিছু অনলাইন থেকে না কিনলেও কেনার তথ্য দিয়ে মেসেজ আসতে পারে মোবাইল, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপে। আগ্রহ নিয়ে তাতে ক্লিক করলেই সর্বনাশ। ওটিটি প্ল্যাটফর্মের কথা বলে আসতে পারে ফ্রি অফারের লিংক। সেটিও নিরাপদ নয়।

অনলাইনে অর্ডার করলে তার কথা উল্লেখ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে পারে। আগে দেখে নিতে হবে এটি ওই প্রতিষ্ঠানের কিনা। এরপর ক্লিক করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এমনকি আমাজনের আইডি আপডেটের ব্যাপারেও মেসেজ আসতে পারে। তাতে ক্লিক না করাই ভালো। কেননা আমাজন এভাবে আপডেট দেয় না।

বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর