ফেসবুক–ইনস্টাগ্রামে আপনার কার্যকলাপে নজরদারি বন্ধ করবেন যেভাবে

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

মেটার জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। এই দুই মাধ্যম ব্যবহার করে আপনি কী দেখছেন, কোন কোন জিনিস লাইক করছেন, কী-কী বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন– এসবে নজরদারি করে কিছু প্রতিষ্ঠান। অজান্তেই আপনার অ্যাক্টিভিটির খবর চলে যায় এসব প্রতিষ্ঠানের কাছে। এরপর কার্যকলাপ অনুসারে দেখানো হয় বিজ্ঞাপন। ফেসবুক ও ইনস্টাগ্রাম সেটিংসের মাধ্যমে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এজন্য ‘অ্যাক্টিভিটি অফ মেটা’ নামক একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

এই ফিচার যেভাবে সাহায্য করবে 
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো দুই প্ল্যাটফর্ম আপনার কাছ থেকে যে তথ্য সংগ্রহ করছে, তার একটা নিয়ন্ত্রণ আপনি নিজেই নিতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্যের কতটা প্ল্যাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সে বিষয় এই ফিচারের সাহায্যে ঠিক করতে পারবেন। অ্যাক্টিভিটি অফ মেটা প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামকে আপনার কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত রাখবেন, সেই পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক।

ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে আপনার কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ করবেন যেভাবে

* প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এরপর প্রোফাইল পিকে প্রেস করুন।

* ওপরের ডানদিকে কোণায় থ্রি ডট দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন। 

* এরপর প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে চলে যান।

*এবার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। সেখান থেকে অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে চলে যান।

* এরপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অন করুন। এবার ইনস্টাগ্রাম আর আপনাকে ট্র্যাক করতে সক্ষম হবে না।

ছবি: ফেসবুক

ফেসবুকে আপনার কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ করবেন যেভাবে

* প্রথমে ফেসবুক প্রোফাইলে যান। এরপর ওপরের ডানদিকে কোণে দেওয়া থ্রি ডিটসে ক্লিক করুন।

* প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনের সেটিংসে ট্যাপ করুন।

* এরপর নিচের দিকে ইয়োর ইনফরমেশনে যান। সেখান থেকে অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে যান।

* ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপর ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন।

* সবশেষে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।

তথ্যসূত্র: ম্যাশেবল ডট কম, মেক ইউজ অব ডট কম

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
‘নামে কী-বা আসে যায়’! তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নামই হতে যাচ্ছে এবার অ্যাপটি ব্যবহারের মূল বিষয়। এখন থেকে আপনার ফোন নম্বর নয়, প্ল্যাটফর্মটিতে ‘ইউজারনেম’...
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
লোডিং...

এলাকার খবর