ফেসবুকের নিষ্ক্রিয় বন্ধুদের বাদ দেওয়ার উপায়

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধু তালিকায় প্রতিনিয়ত যুক্ত হয় নতুন মানুষ। এদের সবাই যে চোখের দেখায় পরিচিত, এমন না। ফ্রেন্ড লিস্টে থাকা বেশির ভাগের সঙ্গে ব্যবহারকারীদের কখনও দেখা কিংবা মেসেজেও কথা হয় না। তবে পোস্টে রিঅ্যাকশন বা কমেন্ট চালাচালির মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ থাকে।

ফ্রেন্ড লিস্টে বিভিন্ন সময়ে এমন অনেকেই যুক্ত হয়েছেন যাদের সঙ্গে কখনও যোগাযোগ হয়নি। এদের আলাদা করে খুঁজে পাওয়া কঠিন। তবে এ কাজকে সহজ করার উদ্যোগ নিয়েছে মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট হ্যাকস জানায়, তিন মাস বা তার বেশি সময় যেসব বন্ধু কোনো কমেন্ট বা রিঅ্যাকশন দেয়নি তাদের সহজে খুঁজে বের করতে সহায়তা করবে ফেসবুক। যাদের সঙ্গে একদমই যোগাযোগ নেই চাইলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে।

ফ্রেন্ড লিস্টের নিষ্ক্রিয় বন্ধু খুঁজে বের করবেন যেভাবে: 

* প্রথমে মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। 
* এরপর প্রোফাইলে ঢুকে ফ্রেন্ডস অপশনে যান। 
* ফ্রেন্ডস লিস্টের ওপরে ডান দিকে থাকা ম্যানেজ অপশনে ক্লিক করুন। 
* এরপর ‘লিস্ট ইন্টারেক্টেড উইথ’ অপশনটি বাছাই করতে হবে। 
* ক্লিক করার পর ফেসবুকের পক্ষ থেকে কম যোগাযোগ হওয়া বন্ধুদের তালিকা সামনে আসবে। 
* এরপর সিলেক্ট মাল্টিপল অপশনের সহায়তায় একসাথে অনেককে সিলেক্ট করে আনফ্রেন্ড করা যাবে।

আরও পড়ুন:

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর