যে কারণে অনেকেই ছাড়তে চাইছেন ফেসবুক, ইন্সটাগ্রাম!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

গুগলে হঠাৎ করে ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ক্যানসেল (বাতিল) ও ডিলিট করার (মুছে ফেলার) উপায় জানতে চেয়ে সার্চ করার মাত্রা বেড়ে গেছে। গুগল ট্রেন্ডস থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত এক সপ্তাহে ফেসবুক-ইন্সটাগ্রাম ডিলিট করা প্রসঙ্গে সার্চ স্কোর সর্বোচ্চ ১০০ ছুঁয়েছে বেশ ক’বার। প্রশ্ন হচ্ছে, ৩০০ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ফেসবুকে, আর ২০০ কোটি’র ইন্সটাগ্রামে, হঠাৎ এমন কী হয়েছে যে, সবাই ফেসবুক-ইন্সটাগ্রাম ছাড়তে উঠে পড়ে লেগেছেন? 

মেটার মালিকানাধীন এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তা কি তাহলে পড়তির দিকে? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে বিষয়টির প্রেক্ষাপট নিয়ে কিছুটা আলোচনা জরুরি হয়ে পড়ে। 

প্রেক্ষাপট
গত ৭ জানুয়ারি মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, মেটার মালিকানাধীন ৩টি প্ল্যাটফর্ম ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট-চেকিং বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে কমিউনিটিকেন্দ্রিক সেন্সরশিপ চালু করতে যাচ্ছে মেটা- যেখানে কমিউনিটি’র সদস্যরাই, অর্থাৎ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই কনটেন্ট মডারেশন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন। 

থার্ড-পার্টি ফ্যাক্টচেকারদের দিয়ে স্বাধীন ফ্যাক্ট-চেকিং বাতিল করার মাধ্যমে মেটা এবার ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মকেই অনুসরণ করতে যাচ্ছে। উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে ‘কমিউনিটি নোটস’ মডেল ব্যবহার করা হয়।

যে কারণে ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডস ছাড়তে চাইছেন অনেকে
কনটেন্ট মডারেশন নীতি’তে ফ্যাক্ট-চেকিং না থাকায় মেটার প্ল্যাটফর্মগুলো’তে সেন্সরশিপ যে আগের তুলনায় অনেকটাই শিথিল হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। ফলে জেন্ডার ও ইমিগ্রেশনের মতো বিতর্কিত বিষয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও কনটেন্টের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পাবে। আর এগুলো যে হবেই, সেটা কোনো প্রকার রাগঢাক না রেখে দিব্যি স্বীকার-ও করে নিয়েছেন জাকারবার্গ!

এখানেই অবশ্য শেষ নয়। ফ্যাক্টচেকারদের অবর্তমানে আরও কিছু বিড়ম্বনা তর তর করে ত্বরান্বিত হবে- মিথ্যা, ভুলতথ্য ও অপতথ্য। এগুলো নিয়ে মেটার সিইও মৌনতা অবলম্বন করলেও, সমালোচকরা ঠিকই দিয়ে চলেছেন সতর্কীকরণ পূর্বাভাস। 

এই সকল বিড়ম্বনার কথা বিবেচনা করেই ফেসবুক ও ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। এমন নয় যে, মেটার প্ল্যাটফর্মগুলো’তে মিথ্যা, ভুলতথ্য ও অপতথ্যের মতো সমস্যাগুলো এর আগে ছিল না। তবে স্বাধীন ফ্যাক্ট-চেকিং থাকার পরেও যে সমস্যার সমাধান ও নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মেটাকে, ফ্যাক্ট-চেকিং এর অনুপস্থিতি’তে সে সমস্যার মাত্রাটা কল্পনা করাও ভীতিকর। 

সাম্প্রতিক গুগল ট্রেন্ডস ফেসবুক-ইন্সটাগ্রাম-থ্রেডস ডিলিট প্রসঙ্গে যা বলছে
গুগল ট্রেন্ডস জানাচ্ছে, ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডস ডিলিট সম্পর্কিত বেশ কয়েকটি টপিকে সার্চের মাত্রা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে গত ৭ দিনে। ‘কীভাবে ফেসবুকে সকল ছবি ডিলিট করা যায়’, ‘ফেসবুকের বিকল্প’, ‘কীভাবে ফেসবুক ত্যাগ করা যায়,’ ‘কীভাবে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করা যায়,’ ও ‘লগইন না করেই কীভাবে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায়’- এই সকল টপিকে সার্চ করার হার ৫ হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।  

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর