অস্ট্রেলিয়ার পিন্ডি ইংল্যান্ডের ঘাড়ে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম

বেঙ্গালুরুর পিচে হালকা সুইং পেয়েছেন বোলাররা। তবে তা এমন কিছু ছিল না, যেটা ইংল্যান্ডকে এভাবে ধসিয়ে দেওয়ার কারণ হতে পারে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দুই ফিফটি করা ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশঙ্কার ব্যাটিংয়ের সময়ই বোঝা গেছে যে এই পিচে ব্যাটিং খুব একটা কঠিন নয়। ম্যাচের আগে আলোচনা ছিল, এই পিচে ৩০০-ই হতে পারে পার স্কোর। কিন্তু বেঙ্গালুরুতে আজ ইংল্যান্ডকে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত আগে ব্যাট করা দলের মধ্যে যৌথভাবে সর্বনিম্ন স্কোর। 

শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে নিশঙ্কা ও সামারাবিক্রমার ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত লঙ্কানদের ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছে। তবে ম্যাচে শ্রীলঙ্কার জয় তো লেখা হয়ে গেছে শ্রীলঙ্কার বোলিংয়ের পরই। লঙ্কানদের সব বোলারই আজ ভালো বোলিং করেছেন, ফিল্ডিংটাও হয়েছে ভালো। তবে এর মধ্যেও ৩ উইকেট নিয়ে আলাদা করে নজর কেড়েছেন লাহিরু কুমারা। লঙ্কান এই পেসারই তাই পেলেন ম্যাচসেরার স্বীকৃতি। 

অথচ এই লাহিরু কুমারাই আগের ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। সেদিন তাঁর ৪ ওভারে অস্ট্রেলিয়া ৪৭ রান নেওয়ার পর আর তাঁকে বোলিংয়েই আনেননি লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। 

অস্ট্রেলিয়ার ঝালটা আজ ইংল্যান্ডের ওপরই যেন মেটালেন লাহিরু কুমারা। ৭ ওভারে ৩৫ রান দিয়েছেন বটে, তবে এর মধ্যেই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের মিডল অর্ডার। উইকেট তিনটি কার, সেটা দেখুন - বেন স্টোকস, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন। কুমারা ম্যাচসেরা হবেন না তো কে হবেন! 

আজ পুরস্কার নিতে গিয়েও তাই অস্ট্রেলিয়ার কথাই তুলে আনলেন কুমারা, 'নিজের পারফরম্যান্সে বেশ খুশি। এমন বোলিং যাতে করতে পারি সে জন্য অনেক পরিশ্রম করেছি। অস্ট্রেলিয়া ম্যাচের চেয়ে আজ খুব বেশি আলাদা কিছু করিনি, সে দিনটা ছিল একটা বাজে দিন। আমি শুধু পরিশ্রম করে গেছি, আজ সেটা কাজে লেগেছে।'

মাঝের ওভারে ইংল্যান্ডকে আটকানোর পরিকল্পনা কী ছিল, সেটাও জানিয়েছেন কুমারা, 'পরিকল্পনা ছিল মাঝের ওভারগুলোতে লাইন-লেংথে শৃঙ্খলা ধরে রেখে বোলিং করা। সেই পরিকল্পনা মেনে চলেছি, পুরস্কার হিসেবে উইকেটও পেয়েছি।'

শ্রীলঙ্কার জন্য পুরস্কার, ইংল্যান্ডের জন্য তা শাস্তি! বলতে গেলে, তাঁকে আগের দিন পিটিয়ে 'অপরাধ'টা করেছে অস্ট্রেলিয়া, আজ তার শাস্তি লাহিরু কুমারা দিলেন ইংল্যান্ডকে।  

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর