১ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলে দিল বাংলাদেশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

টস জিতে প্রথমে বোলিং। এবং তিন পেসার থাকার পরও নতুন বল পেলেন মেহেদী হাসান। কিন্তু বাংলাদেশের পরিকল্পনা যে ভুল ছিল না, সেটা বোঝাতে মাত্র চার বল লাগল। মেহেদির বলের লাইন মিস করে বোল্ড টিম সেইফার্ট। ১ রানে ১ উইকেট হারাল নিউজিল্যান্ড।

তখনো আসল ধাক্কা বাকি ছিল। অন্য প্রান্তে বল করতে এলেন শরীফুল। প্রথম বলে কোনো রান নেই। ইয়র্কার বলটা কোনোমতে ঠেকিয়েছেন ফিন অ্যালেন। পরের বলটা লেংথ বল। কিন্তু উইকেটে পরে হালকা মুভমেন্ট হওয়ায় তাতে ক্যাচ তুলে দিলেন কিউই ওপেনার। স্লিপে দাঁড়ানো সৌম্য হাতছাড়া করলেন না সেটা।

পরের বল খেলতে নামলেন গ্লেন ফিলিপস। লেগ স্টাম্পে বল পিচ করছে দেখে কোনো শট না খেলে ছেড়ে দেন ফিলিপস। জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার। বাংলাদেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নেয়। এবং আম্পায়ারকে ভুল প্রমাণ করে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। ৯ বলের মধ্যে মাত্র ১ রানে ৩ উইকেট নেই স্বাগতিক দলের! 

পরের বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল, চ্যাপম্যানের প্যাডেও লেগেছিল শরীফুলের বল। কিন্তু আম্পায়ার এবারও না বলেছেন, বাংলাদেশও আর রিভিউ নেয়নি। দুই ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল মাত্র ২।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর