সমালোচনা শুনে অবসর নেওয়ার ইচ্ছা হয়েছিল পাকিস্তানি তারকার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে নাম কাটিয়ে নিয়েছিলেন পেসার হারিস রউফ। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ নিজে তাঁর সমালোচনা করেছিলেন। দল পরিচালক মোহাম্মদ হাফিজও আলাদাভাবে তাঁর সঙ্গে কথা বলেছিলেন।

সমালোচনার মুখে নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন পাকিস্তানের দ্রুততম বোলার।

গত ডিসেম্বরে পাকিস্তান যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছিল, সে সময় অস্ট্রেলিয়াতেই ছিলেন রউফ। তবে টেস্ট নয়, বিগব্যাশ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এ নিয়ে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও মুখ খুলেছিলেন। অস্ট্রেলিয়া ঘুরে পাকিস্তান এখন নিউজিল্যান্ড। দলের সঙ্গে আছেন রউফও, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।

তবে পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লান্তিকে কারণ দেখিয়ে খেলতে রাজি না হওয়া রউফ সমালোচনায় এত বেশি হতাশ হয়ে পড়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের কথা ভেবেছিলেন। তবে পরিবার ও কাছের বন্ধুদের পরামর্শে আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তাঁর।

গত ডিসেম্বরে নির্বাচক ওয়াহাব রিয়াজ দাবি করেছিলেন, টেস্ট খেলতে প্রথমে রাজি হয়েছেন রউফ। কিন্তু পরে নাম কাটিয়ে নিয়েছেন। পরে খবর আসে, রউফ নাকি কখনোই টেস্ট খেলতে রাজি হননি। এই পেসার বিশ্বকাপের সময়ই বলেছিলেন, এমন টানা খেলার ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভব না। 

কোচ মিকি আর্থারের খুব আগ্রহ ছিল অস্ট্রেলিয়ার উইকেটে রউফের পেস কাজে লাগানোর। কিন্তু কোচের অনুরোধকে পাত্তা দেননি হারিস। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। সে টেস্টেই মাত্র ১৩ ওভার খেলে চোটে পড়েন। সে ভয়টা রয়ে গেছে রউফ। 

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে স্লগ ওভারে উইকেট তুলে নেওয়ার জন্য বিখ্যাত রউফ। কিন্তু টেস্ট দূরে থাক, এখনো ওয়ানডেতে নতুন বলে মানিয়ে নিতে পারেননি ৩০ বছর বয়সী। বিশ্বকাপের সবচেয়ে খরচে বোলার ছিলেন রউফ। 

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর