কারও দেড় রান, কেউ নিজেরা ধাক্কা খেয়ে রানআউট 

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:৫৯ পিএম

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল কিউই পেসার ম্যাট হেনরির, কিন্তু শেষ ভাগে সব আলো কেড়ে নেন ক্যামেরন গ্রিন। প্রথম দিন শেষে গ্রিনের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে স্বাগতিক নিউজিল্যান্ড অতি দ্রুত সফরকারীদের অলআউট করবে তা হয়তো সকলেই ধারণা করেছিলেন। তবে সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নাটকীয় দিন পার করল ওয়েলিংটন টেস্ট। যেখানে দ্বিতীয় দিন শেষে ২১৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।  

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে জশ হ্যাজলউডকে সঙ্গে নিয়ে রেকর্ড গড়েছেন আগের দিনের সেঞ্চুরিয়ান গ্রিন। দশম উইকেট জুটিতে ১১৬ রান তুলে রেকর্ড গড়েছেন গ্রিন-হ্যাজলউড। নিউজিল্যান্ডের বিপক্ষে দশম উইকেট জুটিতে এটিই কোনো দলের সর্বোচ্চ জুটি।  

তবে এই রেকর্ড গড়ার দিনে নাটকীয় এক কাণ্ডের জন্ম দিয়েছেন গ্রিন-হ্যাজলউড। দ্বিতীয় দিনের তৃতীয় ওভার, অর্থাৎ অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৮তম ওভারে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয় ক্রিকেটপ্রেমিরা। ম্যাট হেনরির করা ওভারের শেষ বলটি হ্যাজলউড মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তবে মাঝপথে যাওয়ার পর গ্রিন হ্যাজলউডকে বলেন ফিরে যেতে কারণ তখন দুই নেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে দুজন মিলে প্রায় ১.৫ রানের মতো নিয়ে ফেলেছিলেন। তবে সেটি ডট বল বলেই গণ্য হয়। দুই অস্ট্রেলিয়ানের এমন কাণ্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। 

এই ঘটনা ছাপিয়ে যায় গ্রিনের আগ্রাসী ইনিংস। দলীয় ২৬৭ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত গ্রিনের অপরাজিত ১৭৪ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৩৮৩ রান সংগ্রহ করে। কিউইদের হয়ে হেনরি নেন পাঁচ উইকেট। 

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে সফরকারী বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। অজি বোলারদের তোপে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে কিউইদের ব্যাটিং ব্যর্থতার দিনে আলোচনায় কেইন উইলিয়ামসনের রানআউট। 

দীর্ঘ ১২ বছরের টেস্ট ক্রিকেটে প্রথমবার উইলিয়ামসন রান আউট হয়েছেন। তাও আবার তাঁরই সতীর্থ উইল ইয়াংয়ের ধাক্কা খেয়ে। 

ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের করা বল মিড অফে ঠেলে দ্রুতগতিতে রান নেওয়ার জন্য দৌড় দেন উইলিয়ামসন। তবে অন্য প্রান্তে যাওয়ার আগে মাঝপথেই নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ইয়াংয়ের সঙ্গে ধাক্কা লাগে উইলিয়ামসনের। ততক্ষণে মার্নাস লাবুসেন স্টাম্প ভেঙে দেন। আর তাতেই মাত্র ২ বল খেলে ০ রানে ফেরেন উইলিয়ামসন। দলীয় ১২ রানে দুই উইকেট হারানো স্বাগতিকরা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। 

শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে মাত্র ১৭৯ রান তুলতেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন লাথান লায়ন। এদিকে ২০৪ রানে দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ১৩ রান তুলতেই দুই টপ অর্ডার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুসেনকে হারিয়েছে অস্ট্রেলিয়া।

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর