মায়া নেই, দয়া নেই, নাম তাঁর মায়ার্স

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সে হয়তো এমন বলার মতো কিছু নয়। কিন্তু ব্যাট হাতে? কাইল মায়ার্স যেন মায়ায় বেঁধেছেন ফরচুন বরিশালকে! লক্ষ্য যখন ১৫৫, তামিম ইকবালের ২৬ বলে ৩৯ রানের ইনিংসে ভিত পেয়েছিল বরিশাল, কিন্তু সে ভিতকে কাজে তো লাগাতে হতো! বরিশালের মায়ার্স আছেন না!

টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দিয়েছেন, কিন্তু এরপর একটা ম্যাচও যায়নি, যেখানে ব্যাটে-বলে মায়ার্সের কাছ থেকে কিছু পায়নি বরিশাল! ছয়টি ম্যাচ খেলেছেন, কোনো ম্যাচেই তাঁর রান ২৫-এর নিচে নয়। তবে এতটুকু বললে কিছুই বলা হয় না আসলে!

একটা ফিফটি, এর বাইরে আজকের ফাইনালসহ তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪০-এর বেশি রানের ইনিংস। বাকি দুই ম্যাচে রান ২৫ আর ২৮। রানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সম্ভবত টি-টোয়েন্টিতে ইদানিং মুখে মুখে ফেরা শব্দ – ইমপ্যাক্ট। প্রতিটি ইনিংসই যে মায়ার্স খেলেছেন আগ্রাসী ভঙ্গিতে! প্রসঙ্গ যখন ব্যাট হাতে আগ্রাসন, তাঁর যেন কোনো মায়া-দয়া ছিল না!

শুধু কি ব্যাটিং। বল হাতেও ছয় ম্যাচের একটিতেই শুধু উইকেটশূন্য ছিলেন, সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৯টি। কে জানে, মায়ার্স শুরু থেকে খেললে টুর্নামেন্টসেরার পুরস্কারেরও হয়তো আর অন্য কোনো দাবিদার থাকত না!

আজকের ফাইনালই দেখুন না! বল হাতে কুমিল্লার প্রথম উইকেট নিলেন ম্যাচের প্রথম ওভারেই, এরপর রান চেপে রেখেছেন। আর ব্যাটিংয়ে তামিমের গড়ে দেওয়া ভিতের পর ঝড় ওঠালেন মায়ার্স। ৩০ বলে ৫ চার ২ ছক্কায় মায়ার্সের ৪৬ রানের ইনিংস যত গড়িয়েছে, ম্যাচ থেকে তত বেশি ছিটকে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১৭তম ওভারে মায়ার্স শেষ পর্যন্ত যখন আউট হচ্ছেন, বরিশাল শিরোপা থেকে মাত্র ১৪ রান দূরে!

এমন পারফরম্যান্সের পর ফাইনালের ম্যাচসেরা মায়ার্স ছাড়া আর কে হবেন!  

   

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর