ইমরুল কায়েস খেলেননি, আর কুমিল্লাও হেরে গেল ফাইনালে

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৪৪ পিএম

বিপিএল ফাইনালে হারে না কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম চারবারে কোনোবারই শিরোপা না জিতে ফেরেনি তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে মুশফিকুর রহিম বলেছিলেন, এটা জানা আছে তাঁদের। তবে এবার ভিন্ন কিছু করে দেখাতে চান তাঁরা।

গতকাল কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে জিতেছে ফরচুন বরিশাল। এই প্রথম বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপার দেখা পেল। বরিশালের মতোই প্রথমের স্বাদ পেয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর কুমিল্লাও পেয়েছে প্রথমের স্বাদ, বিপিএলে ফাইনালে হার।

কাল কী এমন ঘটেছে যাতে কুমিল্লার ফাইনালে নিরঙ্কুশ প্রাধান্যের গল্পে ভাটা পড়ল? অনেক কারণই আছে, কোচ সালাউদ্দিন বলেছেন বিদেশিদের ভালো না করা, তারুণ্যকে  গুরুত্ব দেওয়া। চাইলে আরেকটি কারণও খুঁজে নেওয়া যায়। নিজেদের লাকি চার্মকে কাজে না লাগানো! কাল যে প্রথমবারের মতো একাদশে ছিলেন না ইমরুল কায়েস।

বিপিএলে কুমিল্লার প্রথম সাফল্য ২০১৫ সালে। এক বছর বিরতির পর নতুন করে শুরু হওয়া এই টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার অধীনের চমকে দিয়েছিল কুমিল্লা। আর ফাইনাল রাঙিয়েছিলেন ইমরুল। মাথা ঠান্ডা রেখে শেষ বলে জয় এনে দেওয়া অলক কাপালি ম্যাচসেরা হলেও কুমিল্লাকে অনায়াস জয়ের ভিত এনে দিয়েছিলেন ইমরুল। মাত্র ৩৩ বলে ফিফটি করা ইমরুলের ইনিংসটি ৫৩ রানে থামার পরই মূলত বিপদে পড়ে কুমিল্লা। 

চার বছর পরের ফাইনালে ইমরুল তাই আর আউট হননি। সেদিন অবশ্য সব আলো কেড়ে নিয়েছিলেন তামিম ইকবাল। ৬১ বলে অবিশ্বাস্য ১৪১ রানের ইনিংসে ১০ চার ও ১১ ছক্কা মেরেছিলেন তামিম। পাঁচে নামা ইমরুলের ২১ বলে ১৭ রানের ইনিংসটি সে তুলনায় দলকে ২০০ পাড় করতে না দেওয়ার দোষে দুষ্ট। কিন্তু ম্যাচ শেষে শিরোপা নিয়ে উদ্‌যাপনটা সবার আগে ইমরুলই করেছিলেন। কারণ, তামিম থাকার পরও ইমরুলই ছিলেন অধিনায়ক।

২০২২ বিপিএলেও ইমরুলের নেতৃত্বে বিপিএল খেলেছে। ফাইনালে মাত্র ১২ রানে ১২ রান করেছিলেন ইমরুল। তবে তাঁর দল সাকিবের বরিশালকে ঠিকই ১ রানে হারিয়ে দিয়েছিল। গত বিপিএলেও ইমরুলের নেতৃত্বে ফাইনাল খেলেছে কুমিল্লা। এবারও ব্যর্থ ইমরুল। তৃতীয় বলে আউট হওয়ার আগে ২ রান করেছিলেন। তবে বিদেশি ক্রিকেটাররা ঠিকই সেবার এনে  দিয়েছিলেন শিরোপা।

২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইমরুলকে এবার অধিনায়ক রাখেনি কুমিল্লা, লিটন দাস পেয়েছেন দায়িত্ব। তবে প্রথম ম্যাচেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। যদিও তাতে টুর্নামেন্টে ঢাকার একমাত্র জয় আটকানো যায়নি। তবে পরের ম্যাচে তাঁর ফিফটিই দলকে জিতিয়েছে। 

কিন্তু এরপর আর মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছেন ইমরুল। তিন ম্যাচে ৩৪ রান করা এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দেখা গিয়েছিল। ৫ বলে ৩ রান করে বাঁহাতি স্পিনার প্যাটেলের বলে আউট হওয়ার পর থেকে তাঁকে আর একাদশে রাখা হয়নি। ফলে গতকালের ফাইনালেও তাঁকে দেখার সম্ভাবনা ছিল না।   

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর