উইলিয়ামসনের ‘১০০’-র শুরুটাই তেতো

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম

ক্রাইস্টচার্চে টস জিতে আগে বোলিং নিয়ে ভুল করলেন কি না, এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল প্যাট কামিন্সের কপালে। যে সবুজাভ উইকেট দেখে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া, সেখানে কোনোভাবেই সুবিধা করতে পারছিলেন না মিচেল স্টার্ক-কামিন্স-হ্যাজলউডরা। অনেক চেষ্টার পরেও প্রথম ১৮ ওভারে কোনো উইকেট আদায় করতে পারেনি অস্ট্রেলিয়ার পেসাররা।

কিন্তু এরপরই শুরু। তাসমান সমুদ্রের ঢেউয়ের মতো উইকেটের স্রোত নামে ক্রাইস্টচার্চে। যে স্রোতে একে একে ভেসে গেছে কিউইদের প্রতিরোধ। উইকেট পতনের এ ঢেউয়ে অস্ট্রেলিয়ান পেসারদের হাতে ধরাশয়ী হয়ে ১৬২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা - ক্রাইস্টচার্চে টেস্টে এটিই নিউজিল্যান্ডের সর্বনিম্ন। সেখানেই ঢেউ থামেনি। কিছুটা গতি হারিয়েও আছড়ে পড়েছে অস্ট্রেলিয়ার ইনিংসেও। দিনের বাকি অংশে অস্ট্রেলিয়ার গেছে ৪ উইকেট। তাতে ১২৪ রান তুলেছে পেরেছে প্যাট কামিন্সের দল। প্রথম দিন শেষেই ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৩৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। 

ক্রাইস্টচার্চে ১৪ উইকেট হারানোর দিনে শুরুটা নিরাপদেই করেছিল কিউইরা। কিন্তু ৪৭ রানে প্রথম উইকেট হারানোর পরের ৬০ রানের ব্যবধানে আরও ৭ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে নবম উইকেটে অর্ধশতক রানের জুটিতে সে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠে।

অন্যদিকে অস্ট্রেলিয়ানদের হয়ে দিনটি নিজেদের করে নিয়েছেন পেসার হ্যাজলউড। মাত্র ৩১ রানেই ৫ উইকেট পেয়েছেন তিনি। আরেক পেসার স্টার্ক দারুণ একটি মাইলফলক পেরিয়েছেন। ৩ উইকেট নিয়ে ডেনিস লিলিকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পেসার এখন স্টার্ক। আর পেসার-স্পিনার মিলে ধরলে তালিকায় চারে উঠলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি পেসার।

এ ম্যাচের শুরুতে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে শততম টেস্ট খেলতে নামা কেইন উইলিয়ামসন ও টিম সাউদিকে। কিন্তু দুজনের কেউই মাইলফলকের এ টেস্ট রাঙাতে পারেননি। উইলিয়ামসন ৩৭ বলে ১৭ রান করে হ্যাজলউডের বলে এলবিডব্লিউ আউট হয়েছেন। অন্যদিকে বোলিংয়ে এসে ৮ ওভার হাত ঘুরিয়েও কোনো উইকেটের দেখা পাননি সাউদি। এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারে শেষবারের মতো টেস্টে আম্পায়ারিং করেতে নেমেছেন ইরাসমাস। ম্যাচের শুরুতে অভিজ্ঞ এ আম্পায়ারকেও গার্ড অব অনার দিয়েছে দুই দল।

সাকিব আল হাসান-রিশাদ হোসেনের পর এবার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। আগামী মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে এ...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বোন।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক...
এর আগে রবের্ত লেফানদফস্কি ও ফেরান তোরেসের শূন্যতা পূরণে নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য ছিল আলভারেসকে দলে টানা। আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে কয়েকদফা চেষ্টাও...
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এই তিন উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ সুষ্ঠু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর