আইপিএলে ২৫ কোটির স্টার্ক খেলেন ছক্কা, ধারাভাষ্যকারের মুখে অশ্লীল ভাষা  

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম

আইপিএলের চলমান আসরে ম্যাচ মাঠে গড়াতেই বিতর্কের শুরু হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে এবার যে বিতর্কের তৈরি হয়েছে, তা অভাবিত। আইপিএলের ধারাবিবরণী তো ভারতের কয়েকটি রাজ্যের ভাষায়ই দেওয়া হয়, এর মধ্যে ধারাবিবরণীতে সমালোচনার জন্ম দিয়েছেন এক ভোজপুরি ধারাভাষ্যকার।

আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ভোজপুরি ধারাবিবরণীর সময় এক ধারাভাষ্যকার অশ্লীল শব্দের ব্যবহারে মিচেল স্টার্ককে কটাক্ষ করেছেন। লাইভ টিভিতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি।

ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত সেই ম্যাচে হায়দরাবাদের জয়ের জন্য ১০ বলে ৩২ রানের প্রয়োজন ছিল। তখন ক্রিজে ছিলে হেনরি ক্লাসেন, বোলার ছিলেন ২৫ কোটি রুপিতে কলকাতা যাঁকে কিনে নিয়েছে, সেই মিচেল স্টার্ক। স্টার্কের করা ১৯তম ওভারে তৃতীয় বলে ক্লাসেন মিড উইকেটে বিশাল ছক্কা হাঁকান। সেই  মুহূর্তে ভোজপুরি ধারাভাষ্যকার প্রকাশের অযোগ্য ভাষায় বর্ণনা করেন কীভাবে সেদিন পুরো ইনিংসে স্টার্ককে পেটানো হয়েছে।  

ধারাভাষ্যকারের এমন মন্তব্যের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই ধারাভাষ্যকারকে চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের তৃতীয় সেই ম্যাচে ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ মাত্র ৪ রানে হেরেছে। যেখানে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বোলার স্টার্ক ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান। ধারাভাষ্যকারের অশ্লীল মন্তব্য করা সেই ১৯তম ওভারে ২৬ রান দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
লোডিং...

এলাকার খবর