‘ভদ্র ছাত্র’ নিউজিল্যান্ডই প্রথম হলো

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩০ এএম

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে ভদ্র দল হিসেবে পরিচিত নিউজিল্যান্ড। ২০১৩ সালের পর থেকে মাঠে নিজেদের আচরণ সম্পর্কে সচেতন এই দল ভালো ব্যবহারের সুবাদে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। নিরপেক্ষ দর্শকদের প্রিয় এই দল যেন আইসিসির সবচেয়ে 'ভদ্র ছাত্র'। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য আগামী ১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। অন্তিম সময় ঘনিয়ে এলেও বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর কেউ দল ঘোষণা করছিল না। অবশেষে নিউজিল্যান্ডকে দিয়েই সে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে কেইন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।

আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম। এ টুর্নামেন্টের জন্য অভিজ্ঞতায় পূর্ণ দল দিয়েছে কিউইরা। যেখানে ব্ল্যাক ক্যাপসের বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এ নিয়ে সাতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন সাউদি। অন্যদিকে পঞ্চমবারের মতো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে আছেন বোল্ট। এছাড়া কেইন উইলিয়ামসন খেলছেন ষষ্ঠবারের মতো। তবে অধিনায়ক হিসেবে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উইলিয়ামসন।

অভিজ্ঞতায় ঠাসা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে বড় কোনো চমক নেই। পেসার কাইল জেমিসন দলে ফিরলেও চোটের কারণে বাদ পড়েছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন উইল ও রউকে, টম ল্যাথাম, টিম সেইফার্ট ও উইল ইয়াং।

নিউজিল্যান্ডের হয়ে চার বছর আগে টি-টোয়েন্টি খেলা কলিন মুনরোর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে গুঞ্জন ছিল কয়েকদিন ধরে। তবে নির্বাচকেরা তাঁকে বিবেচনায় রাখেননি। পরিবর্তে দলে ডাক পেয়েছেন এ সংস্করণের বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা রাচীন বরীন্দ্র।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বিশ্বাস, তারা শক্তিশালী দল বেছে নিয়েছেন। মাসব্যাপী বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য প্রদর্শনের ব্যাপারে আশাবাদী কিউই কোচ, ‘যারা বিশ্বকাপ দলে ডাক পেয়েছে, তাদের সবাইকে অভিনন্দন। বৈশ্বিক টুর্নামেন্টে নিজের দেশকে প্রতিনিধিত্ব করাটা বিশেষ কিছু। ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলো বৈচিত্র্যময়। সেই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো দল বেছে নিয়েছি আমরা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দল:

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি

ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির...
আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এরই মধ্যে টস হয়ে গেছে। আর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর