আফগানিস্তানের গুরবাজ একা করলেন ৮০, নিউজিল্যান্ড শেষ ৭৫ রানেই  

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৫৭ এএম

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতলে আগে ফিল্ডিং করাই নিরাপদ। গতকাল কানাডাই শুধু আগে ব্যাট করে জয় পেয়েছে। আজ গায়ানায় তাই টস জিতে নিউজিল্যান্ডের ফিল্ডিং নেওয়ারই কথা ছিল। সেটা নিয়েছেও তারা। এবং রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত শুরুর পরও ১৫৯ রানে আটকে ফেলতে পেরেছিল।

এই রান তাড়া করতে পারাই উচিত নিউজিল্যান্ডের। ব্যাটিং লাইনআপে কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস- ব্যাটসম্যানের তালিকা তো কম না। সেই নিউজিল্যান্ড ৬৩ রানে হারিয়ে ফেলেছিল ৯ উইকেট। পরে ৭৫ রানে থেমে হেরেছে ৮৪ রানে।

ইনিংসের শুরুতে কন্ডিশন কাজে লাগানোর যে ইচ্ছা ছিল নিউজিল্যান্ড, তা কোনো কাজে লাগেনি। ইব্রাহিম জাদরান ও গুরবাজ কোনো সুযোগ দেননি ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের। পাওয়ার প্লেতেই ৪৪ রান এসে গেছে, পরের ৪ ওভারে মাত্র ১১ রান করায় মনে হয়েছিল নিউজিল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। 

এরপরই গতি বাড়ে আফগানিস্তান ইনিংসের। পরের ২০ বলেই ৪৫ রান তুলে এক শ পেরিয়ে যায় আফগানিস্তান। ১৫তম ওভারে ৪১ বলে ৪৪ রান করা জাদরান ফিরে গেলেও গুরবাজকে থামানো যায়নি।

শেষ ওভারে বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রান করেছেন গুরবাজ। ফলে ওমরজাই ছাড়া অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হওয়ার পরও আফগানিস্তান ১৫৯ রান তুলেছে। 

নিউজিল্যান্ড যা পারেনি আফগানিস্তান তা পেরেছে প্রথম বলেই। ফজল হক ফারুকির বলে লেগ স্ট্যাম্প হারান ফিন অ্যালেন। ডেভন কনওয়ে ফিরেছেন ফারুকির পরের ওভারে। একে একে ড্যারিল মিচেল, উইলিয়ামসনরা আসা যাওয়ার মিছিলে নেমেছেন, আর গুনে গুনে উইকেট নিয়েছেন ফারুকি, রশিদ, নবীরা। ১৬তম ওভারে ৭৫ রান অলআউট নিউজিল্যান্ড। ১৭ রানে ৪ উইকেট ফারুকির। ১৭ রানি ৪ উইকেট নিয়েছেন রশিদ খান। বাকি দুই উইকেট নবীর। সর্বোচ্চ ১৮ রান করেছেন ফিলিপস।

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর