বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব তো ছাড়লেনই, সরে গেলেন বোর্ডের চুক্তি থেকেও

আপডেট : ১৯ জুন ২০২৪, ০২:৫০ পিএম

দুঃস্বপ্নের মতো একটা বিশ্বকাপ শেষ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিত হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হেরে বসে কিউইরা। শেষ দুই ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় নিউজিল্যান্ড।

বিশ্বকাপ ব্যর্থতার পর শুধু টি-টোয়েন্টিই নয়, সাদা বলের ক্রিকেটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কেইন উইলিয়ামসন। একইসঙ্গে ২০২৪-২০২৫ মৌসুমের জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

এর আগে ২০২২ সালে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন উইলিয়ামসন। এবার ছাড়লেন ওয়ানডে ও টি-টোয়েন্টি।

তবে অধিনায়কত্ব আর কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও ব্ল্যাক ক্যাপসের জার্সিতে আরও অনেকদিন খেলে যেতে চান উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, ‘সংস্করণভেদে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সবসময়ই উন্মুখ। ভবিষ্যতেও আমি দলে অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে বিদেশে খেলার সুযোগ গ্রহণ করায় এবার কেন্দ্রীয় চুক্তিতে আমি থাকতে পারছি না।’

আগামী মৌসুমে অবশ্য ঘরের মাঠে খুব বেশি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। এ সময় কিউইরা আটটি টেস্ট খেলবে। এর মধ্যে ভারত সফরে চারটি টেস্ট ও নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। জানুয়ারিতে আবার তেমন সিরিজ সূচি নেই। সে সময়টাতে যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন, এমনটাই আভাস দিয়েছেন উইলিয়ামসন। পাশাপাশি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর কথা বলেছেন সাবেক কিউই অধিনায়ক।

বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। দলকে কিছু দেওয়ার ইচ্ছা এখনও আগের মতোই আছে। তবে ক্রিকেটের বাইরে আমার জীবন বদলে গেছে। পরিবারের সঙ্গে আরও সময় কাটানো এবং দেশ ও দেশের বাইরে ঘোরাঘুরি এখন আমার কাছে আরও গুরুত্বপূর্ণ।’

তিন সংস্করণ মিলিয়ে কিউই জার্সিতে মোট ৩৫৯ ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এর মধ্যে ব্ল্যাক ক্যাপসের নেতৃত্ব দিয়েছেন ২০৬ ম্যাচে। তাঁর অধীনে ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছে কিউইরা। উইলিয়ামসনের নেতৃত্বেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। সে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডকে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের পাশাপাশি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বশেষ ম্যাচে ইতিহাস গড়া বোলার লকি ফার্গুসনও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভারের চারটিই মেডেন নিয়েছেন ফার্গুসন, কোনো রান না দিয়ে উইকেট নিয়েছিলেন তিনটি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির...
আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এরই মধ্যে টস হয়ে গেছে। আর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর