এমন কীর্তি তাঁর আগে মাত্র তিনজনের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

সিরিজটা ইংল্যান্ডের বিপক্ষে নাকি জো রুটের বিপক্ষে- সে প্রশ্ন তুলতে পারে শ্রীলঙ্কা। লর্ডসে প্রথম ইনিংসে তবু গাস অ্যাটকিনসন চমকে দিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেটাও আর দেখা গেল না। স্বাগতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ৩৭ রান করা হ্যারি ব্রুক, তবু শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের বিশ্বরেকর্ড তাড়া করতে হচ্ছে।

কারণ, জো রুটকে যে থামাতে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে ১৪৩ রানের ইনিংসটি ছিল ৬৯ স্ট্রাইকরেটে। গতকাল একের পর এক সঙ্গী হারাতে দেখে গতি আরও বাড়িয়ে নিয়েছিলেন। দশম ব্যাটসম্যানকে সঙ্গী করে যখন সেঞ্চুরিতে পৌঁছালেন, ততক্ষণে মাত্র ১১১ বল খেলেছেন রুট, ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। 

আর এ সেঞ্চুরি তাঁকে একটি অনন্য স্বাদও এনে দিল। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৩৪ সেঞ্চুরি করলেও এই প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তাঁর। এবং সেটাও লর্ডসে। মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে জোড়া সেঞ্চুরির পরই অবশ্য আউট হয়েছেন ১০৩ রানে। ইংল্যান্ডও থেমে গেছে ২৫১ রানে।

লর্ডসে সবচেয়ে বেশি (৭টি) সেঞ্চুরিয়ানের সুবাদেই ৪৮২ রানের লিড পেয়ে যায় ইংল্যান্ড।

তাড়া করতে নেমেও রুটের হাত থেকে রক্ষা পায়নি ইংল্যান্ড। আলোকস্বল্পতায় খেলা আগেই শেষ হয়ে যায়। এর আগে ৫৩ রান তুলতে পারলেও লঙ্কানরা দুই উইকেট হারিয়েছে। স্লিপে দুটি ক্যাচই ধরেছেন রুট। আর তাতে টেস্টে চতুর্থ ফিল্ডার হিসেবে ২০০ ক্যাচ ধরে ফেলেছেন। রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড ভাঙতে আর দরকার ১১ ক্যাচ।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
আগে থেকেই অনেকে ধারণা করেছিলেন, সরে যেতে পারেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। অবশেষে আজ তা-ই হলো। লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর