৬ ওভারে ১৪৭ রান! আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

দীর্ঘ ৭ বছর পর হংকং আয়োজন করেছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’। এ টুর্নামেন্টে প্রতি দলে খেলোয়াড় ৬ জন, ম্যাচও হয় ৬ ওভার করে। টুর্নামেন্টের সর্বশেষ মৌসুমে (২০১৭-১৮) বাংলাদেশ বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। সে হতাশা কাটানোর মঞ্চে এবার শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। সেটাও আবার টুর্নামেন্টের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ওমানের বিপক্ষে ৬ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান করেছে বাংলাদেশ। যা টুর্নামেন্ট ইতিহাসেই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের (১২৮ রান)। বাংলাদেশের হয়ে আজ টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম (১২ বলে) ফিফটি করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন। রান তাড়ায় ১১৩ রানে গুটিয়ে গেছে ওমান। ৩৪ রানের জয়ে ৬ ওভারের এ টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ।

আজ মংককে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ছক্কা উৎসবে মেতে ওঠেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। জিতেন রামানন্দীর প্রথম ওভার থেকে ৩ ছক্কায় ২১ রান তোলেন জিসান। মুজিবুর আলীর পরের ওভার থেকে জিসান মারেন আরও ৪ ছক্কা। এছাড়া ইয়াসির আলীর ১ চার সহ ওই ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় ২৯ রান।

হাসনাইন শাহের পরের ওভারের প্রথম দুই বলে চার-ছক্কা মেরে ফিফটির দেখা পান বাংলাদেশি ওপেনার। ১২ বলে ১ চার ও ৮ ছক্কায় ৫৫ রান করা জিসান এরপর উঠে যান (টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী) মাঠ থেকে। এরপর সাইফউদ্দিন নেমেও ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন। বাংলাদেশ অধিনায়কও ১২ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৫ রান করে মাঠ থেকে উঠে যান।

এছাড়া উইকেটের অপরপ্রান্তে আরেক ওপেনার ইয়াসির আলী ৯ বলে ২৬ ও আবু হায়দার রনি ৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন। তাতে ৬ ওভারে দেড়শ থেকে ৩ রান দূরে থামে বাংলাদেশের ইনিংস।

জবাবে নাহিদুল ইসলামের প্রথম ওভার থেকে ১৮ রান তোলে ওমান। সাইফউদ্দিন পরের ওভারে ২৪ রান হজম করলেও ওমান ওপেনার ভিনায়ক শুকলার (৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ২৯ রান) গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। পরের ওভারে সোহাগ গাজী ২৮ রান দিয়ে ওমানের আরেক ওপেনার জিকরিয়া ইসলামকে (১১ রান) ফেরান। আবু হায়দার রনি পরের ওভারেও একটি উইকেট পায় বাংলাদেশ।

নিয়মিত উইকেট হারালেও ৪ ওভার শেষে ওমানের স্কোরবোর্ডে ৩ উইকেটে ৯০ রান। তবে পঞ্চম ওভারে মাত্র ১১ রান দিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন সাইফউদ্দিন। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ১২ রানে ওমানের শেষ দুই উইকেট আদায় করে ওমানকে ১১৩ রানে থামিয়ে দেন জিসান। একইসঙ্গে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজই দুপুর ২টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৪ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর