সংবাদ সম্মেলনে মজার উত্তর স্টার্কের

ভারতীয় সাংবাদিককে যোগ্য জবাব দিলেন তিনি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার। দিবারাত্রির টেস্টে ভারতকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে ১ উইকেট হারিয়েই ৮৬ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এবং এর পেছনে বড় অবদান মিচেল স্টার্কের।

ক্যারিয়ার সেরা স্পেলে ৪৮ রানে ৬ উইকেট পেয়েছেন স্টার্ক। এবং সংবাদ সম্মেলনে অতি আগ্রহী ভারতীয় এক সাংবাদিককে এমনই এক খোঁচা মেরেছেন যে প্রশ্নকর্তা হতভম্ব হয়ে পড়েন।

গতকাল সংবাদ সম্মেলনে যাওয়া স্টার্ককে প্রশ্ন করা হয়েছিল দিনটা ভালো কেটেছে কিনা, ‘হ্যাঁ, প্রথম দিনে বল হাতে শুরুটা ভালো হয়েছে। প্রথম ঘণ্টার পর আমরা একদম নিখুঁত ছিলাম। টেস্টের শুরুটা দারুণ হলো, দারুণ প্রথম দিন। দিনটাও শেষ হয়েছে ভালোভাবে।’

দিনের প্রথম বলেই যশস্বী জয়সোয়ালকে এলবিডাব্লিউ করেছেন স্টার্ক। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জয়সোয়ালই অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন। স্টার্ক স্বীকার করেছেন, প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে প্রথম বলেই আউট করে বাড়তি তৃপ্তি পেয়েছেন, ‘গত সপ্তাহে দারুণ এক টেস্ট কাটিয়েছে সে। তাই ওকে আগেভাগে ফেরাতে পারাটা দারুণ। দ্বিতীয় ইনিংসেও ওকে নিয়ে কাজ করতে হবে।’

স্টার্কের এমন মন্তব্যের কারণ হলো প্রথম টেস্টেও প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন জয়সোয়াল। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছেন তিনি।

এরপরই ভারতীয় সাংবাদিককে খোঁচা মেরে উত্তর দিয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসাররা ভালো করলেও ভারতীয় বোলাররা ৩৩ ওভারে মাত্র ১ উইকেট পেয়েছেন। সুনীল গাভাস্কার বলেছেন, ভারতীয় পেসাররা স্টাম্পে বল করেননি, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করেননি।

সংবাদ সম্মেলনে এ ব্যাপারে স্টার্কের মত জানতে চাওয়া হয়েছিল। বেশ সময় নিয়ে করা প্রশ্নের উত্তরটা এক লাইনেই দিয়েছেন স্টার্ক, ‘আমি ওদের বোলিং কোচ না।’

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
লোডিং...

এলাকার খবর