চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন বুমরা?

দিন মাত্র আর ৪১টি বাকি বলেই শঙ্কায় ভারত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

অস্ট্রেলিয়া সফরটা ভারত শুধু একটা কারণেই মনে রাখতে পারে – শিক্ষা! প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর যে বাকি চার টেস্টে হাঁসফাঁসই করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শেষ পর্যন্ত ভারত হেরেছে ৩-১ ব্যবধানে। সিরিজের মাঝপথেই তো রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন, সিরিজের পর কোহলি-রোহিতদের অবসরের আলোচনাও জোরেশোরে উঠেছে।

তবে কোহলি-রোহিতদের বাজে ফর্ম আর দলের একের পর এক অসহায় হারের মধ্যেও সিরিজে ভারতের হয়ে যদি কেউ লড়ে থাকেন, তিনি যাসপ্রীত বুমরা। বলতে গেলে ভারত সিরিজে যতটুকুই লড়াই করেছে, সেটা বুমরার কারণেই। কিন্তু সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে পিঠের চোটের কারণে পঞ্চম দিনে আর মাঠে নামতে পারেননি সেই টেস্টে অধিনায়ক হিসেবে খেলা বুমরার।

এখন সেই বুমরাকে নিয়েই বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। ঠিক কতদিন চোটের কারণে বাইরে থাকতে হতে পারে ৩১ বছর বয়সী পেসারকে, তবে শঙ্কা জেগেছে যে, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁকে না পেতে পারে ভারত। টুর্নামেন্টের বাকি যখন আর মাত্র ৪১ দিন, শঙ্কাটা ভারতকে না কাঁপিয়ে পারে না!

বুমরার চোট নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর পিঠের মাংসপেশিতে চিড় ধরা পড়েছে। পেসারদের ক্ষেত্রে খুবই নিয়মিত চোট এটি। এই চোটে ক্যারিয়ারে অনেকবারই ভুগেছেন বুমরা। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে লিখেছে, বুমরার মতোই যাঁরা এই চোটে ভুগেছেন, তেমন ক্রিকেটারদের অনেকে জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্ট যেমনটা বলেছে তেমন ব্যাক স্প্যাজমই যদি হয়ে থাকে’, তাহলে বুমরা হয়তো চ্যাম্পিয়নস ট্রফির আগেই সেরে উঠবেন।

কিন্তু যদি চোটটা শেষ পর্যন্ত গ্রেড-১ স্ট্রেস ফ্র্যাকচার বলেই ধরা পড়ে, সে ক্ষেত্রে বড় একটা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে। তেমন হলে চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কাটা বড় হয়ে দেখা দেবে ভারতের জন্য।

চোটের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন রঙ দিয়ে বোঝানো হয়, সেদিকে ইঙ্গিত করে ভারতের সাবেক এক টেস্ট বোলারকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্তভাবে কোন ধরনের চোট বলে রায় আসে, সেটির ওপরই সবকিছু নির্ভর করবে। ব্যাক স্প্যাজমকে সাধারণত কমলা রঙ দিয়ে দেখানো হয়, যেটা বোঝা আরও খারাপ কিছু হতে পারে তাই দ্রুতই বিরতি নেওয়া দরকার। আগেও একবার পিঠের নিচের দিকের অংশে স্ট্রেস ফ্র্যাকচারে পড়ায়, বুমরা এই অবস্থাটা যথাসময়েই বুঝতে পারার কথা, সে কারণেই হয়তো সিডনিতে (পঞ্চম টেস্টের পঞ্চম দিনে) বিশ্রাম নিয়েছে।’

বুমরা কেমন অনুভূতির কারণে সরে দাঁড়িয়ে থাকতে পারেন, টাইমস অব ইন্ডিয়ায় নাম প্রকাশ না করা সেই পেসার সেটারও একটা ধারণা দিয়েছেন, ‘খুব সম্ভবত ও পিঠের ওপরের অংশে একটু টান অনুভব করেছে। ওর সার্জনের কাছে টেস্টের রিপোর্টগুলো চলে গেছে, দ্রুতই চূড়ান্তভাবে সবকিছু জানা যাবে। আমার ধারণা ওকে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রাখা হবে। চোটের কারণে বদলাতে হলে সেটা তো পরে করাই যাবে।’

ভারতের সাবেক ট্রেইনার রামজি শ্রীনিভাসানও এ নিয়ে বলেছেন, ‘আমিও মনে করি যদি শুধু স্প্যাজম হয়ে থাকে, তাহলে ও (চ্যাম্পিয়নস ট্রফির আগে) ফিট হয়ে যাবে। এমনকি (অস্ট্রেলিয়া থেকে) দেশে ফেরার বিমানে ওঠার আগেই ওর ঠিকঠাক লাগতে শুরু করার কথা। তবে আমি নিশ্চিত নই। এই চোটটা হয় (শরীরের ওপর পড়া) চাপের কারণে, যেটা অনেক বেশি ক্রিকেট খেলার কারণে হতে পারে। যদি এটা গ্রেড ১ থেকে গ্রেড ৩ জাতীয় কোনো স্ট্রেস ফ্র্যাকচার হয়ে থাকে, তাহলে ওর সেরে উঠতে ১ থেকে ৬ মাস লেগে যেতে পারে।’

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর