অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল

১৫ বছরে পারেনি, এবার নামছে আটঘাট বেঁধে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম

ছেলেদের পাশাপাশি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাশাপাশি ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপাটাও তাদেরই দখলে। একদিনের ক্রিকেটে অর্জনের ষোলোকলা পূর্ণ করতে বাকি শুধু একটা চ্যাম্পিয়নস ট্রফি। আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এ প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করে সে অপূর্ণতা ঘোচানোর মিশনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে দুবার (২০০৬ ও ২০০৯) শিরোপা জিতেছে তাসমান পাড়ের দেশটি। মজার বিষয়, দুবারই চ্যাম্পিয়ন হয়েছে গায়ে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা লেগে থাকার সময়ই। চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ বছরের আক্ষেপ কি তবে এবার পূরণ হবে অস্ট্রেলিয়ার?

তৃতীয়বারের মতো এ শিরোপা ঘরে তোলার মিশনে অনুমিতভাবে নেতৃত্বের ভারটা প্যাট কামিন্সের ওপরই দিয়েছে সিএ। অবশ্য আসন্ন শ্রীলঙ্কা সফরে দলে নেই অস্ট্রেলিয়ান পেসার। এ মুহূর্তে পিতৃকালীন ছুটিতে আছেন কামিন্স। পাশাপাশি এ ছুটির সময়ই গোড়ালির চোটের স্ক্যান করানোর কথা অস্ট্রেলিয়া অধিনায়কের।

কামিন্সের মতো হ্যাজলউডও শ্রীলঙ্কা সফরের দলে না থেকেও চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন। হ্যাজলউড অবশ্য মাসলের সমস্যায় ভুগছেন বলে তাঁকে লঙ্কা সফরের দলে বিশ্রাম দেওয়া হয়েছে। এর বাইরে অস্ট্রেলিয়া দলে চমক বলতে মার্কাস স্টয়নিসের জায়গা পাওয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার মোটে ১টি ওয়ানডে খেলেছেন। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে ব্যাট হাতে ২৫ বলে ৮ রান করার পর বল হাতেও উইকেটশূন্য ছিলেন স্টয়নিস।

এছাড়া প্রথমবারে মতো আইসিসির কোনো মেজর টুর্নামেন্ট খেলবেন অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টের মতো তরুণরা। পাশাপাশি ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞরা তো আছেনই। পেসারদের আধিক্যের মাঝে একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া দল প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এই দলটা বেশ ভারসাম্যপূর্ণ আর অভিজ্ঞ। দলের পুরোনো ক্রিকেটারদের অনেকেই ওয়ানডে বিশ্বকাপে খেলেছে, আর ওয়েস্ট ইন্ডিজেও গেছে। এছাড়াও গত বছরের ইংল্যান্ড এবং পাকিস্তান সিরিজেও এই স্কোয়াডের অনেকে খেলেছে। পাকিস্তানে যে ধরনের কন্ডিশন, সেই অনুযায়ী এই দলে অনেক বিকল্প আছে।’

আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে খেলবে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর