ঢাকা পেল দ্বিতীয় জয়ের দেখা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

১৬ ওভার শেষেই মনে হয়েছিল দ্বিতীয় জয়টা পেতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ১৬ ওভার শেষে সিলেট সিক্সার্সের রান ১৩২। নিজেদের ইনিংসে এরচেয়েও বাজে অবস্থা থেকে ১৯৬ রানে পৌছে গিয়েছিল ঢাকা। কিন্তু ঢাকার হয়ে তখনো উইকেটে ছিলেন লিটন ও পেরেরা, ওদিকে ১৬তম ওভারেই ৬৬ রান করা রনি তালুকদার ফিরে গেছেন।

তবে যে আরিফুল হক নিজের ওভারে ২৬ রান দিয়ে ঢাকাকে মোমেন্টাম দিয়েছিলেন সেই আরিফুলই ব্যাট হাতে লড়াই চালিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন। সেটা যথেষ্ট হয়নি। সিলেটকে ৬ রানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা।

১৭ ও ১৮ ওভার থেকে ২৫ রান এনে দিয়েছেন আরিফুল। ১৯তম ওভারের প্রথম তিন বলে চার মেরে সমীকরণটা ৯ বলে ২৮ রানে নামিয়ে আনেন জাকের আলী। পরের বলে আউট হয়ে যান তিনি। তবে ওভারের শেষ বলে চার মেরে লক্ষ্য ২৩ রানে নামিয়ে আনেন আরিফুল।

শেষ ৬ বলে দরকার ২৩। এমন অবস্থায় প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন সামিউল্লাহ শিনওয়ারি। পরের বল ইয়র্কার হলেও সেটা ওয়াইড হলো। দ্বিতীয় বলটি ফাইন লেগ দিয়ে চার।

৪ বলে দরকার ১২ রান। পরের বলে এল ১ রান।পরের বলে ফুলটস মারতে পারলেন না, মোস্তাফিজের হাতেই ক্যাচ দিলেন আরিফুল। উচ্চতা নিয়ে একটু সন্দেহ ছিল, তৃতীয় আম্পায়ার চেক করে দেখলেন। শট নেওয়ার জন্য একটু ঝুঁকেছিলেন আরিফুল, সেটাই কাল হয়েছে। ১৩ বলে ২৯ রানে বিদায় আরিফুলের।

পরের বলে ব্যাটে-বলে হয়নি সুমনের, প্রান্ত বদল করতে গিয়ে রানআউট শিনওয়ারি। শেষ বলে ১১ রানের হিসাব মেলাতে বিষ্ময়কর কিছু ঘটতে হতো, তা আর হয়নি।

  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর