নাটকীয়তার পর আজ দুই বিদেশি নিয়ে নামল রাজশাহী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

বিপিএলের আগের ১০ বারের আয়োজনে যা কখনো দেখা যায়নি, গতকাল রোববার দুর্বার রাজশাহীর কল্যাণে সেটাই দেখা গেছে। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একাদশে কোনো বিদেশি ছাড়াই খেলতে নেমেছিল রাজশাহী। অবশ্য শুধু দেশিদের নিয়েই পয়েন্ট তালিকার শীর্ষদল রংপুর রাইডার্সকে হারিয়েছে দলটি। 

আজ টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অবশ্য বিদেশি খেলোয়াড়দের নিয়েই মাঠে নামছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। একাদশে দুই বিদেশি নিয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ। 

শুরু থেকেই নানান বিতর্কে নাম উঠেছিল রাজশাহীর। খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ায় চট্টগ্রাম পর্বে একদিন অনুশীলন বয়কট করেছিল দলটির ক্রিকেটাররা। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ২৫% পারিশ্রমিক দেওয়ার দাবি করা হয়। কিন্তু সেই অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ চেকের মাধ্যমের দেওয়ার পর চেক বাউন্সের অভিযোগও ওঠে।

সে বিতর্কের রেশ কাটতে না কাটতেই গতকাল ম্যাচের কয়েকঘণ্টা আগে টিম হোটেল বদল করে তারা। এ ঘটনায় খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এছাড়া পারিশ্রমিকের বাকি অংশ না পাওয়ায় দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জনের ডাক দেন। 

গতকাল বিকেলে এনামুল হক বিজয় দেশি ক্রিকেটারদের সঙ্গে একটি সেলফি পোস্ট দিয়েছিলেন। সেখানে একটি করে খাম হাতে সবাই হাসিমুখে ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, নগদ অর্থ ও চেক দেওয়া হয়েছে তাদের। কিন্তু বিদেশিদের সঙ্গে পারিশ্রমিক ইস্যুর সমাধান না হওয়ায় বিদেশিরা হোটেল থেকে মাঠে আসেনি। বিশেষ পরিস্থিতি বিবেচনায় শুধু দেশিদের নিয়েই রাজশাহীকে খেলার অনুমতি দেয় বিসিবি। তবে এ ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

সে ঘটনার পরদিন, অর্থাৎ আজ চার বিদেশি নিয়ে মাঠে আসে রাজশাহী। খেলার আগে অনুশীলনেও দেখা যায় বিদেশিদের। শেষ পর্যন্ত দুই বিদেশিকে নিয়েই একাদশ সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একাদশে জায়গা পাওয়া বিদেশিরা হলেন রায়ান বার্ল ও আফতাব আলম। এছাড়া মাঠে এলেও একাদশে জায়গা না পাওয়া অন্য দুই বিদেশি হলেন লাহিরু সামারাকুন ও মিগেল কামিন্স।

নগদ অর্থ পেয়ে বা চেকের মাধ্যমে আর্থিক নিশ্চয়তা পেয়েই বিদেশিরা খেলতে এসেছেন আজ- এমন কথা শোনা যাচ্ছে। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর