বেতন দিতে গড়িমসিতে বিতর্কে জড়ানো রাজশাহীই এগিয়ে থাকল দৌড়ে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

শেষ ভালো যার সব ভালো তার- এই প্রবাদটিকেই যেন সত্যি করার চেষ্টা করে চলেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না রাজশাহীর। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার কারণে বিতর্কে থাকা দলটি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে। 


আগের ম্যাচে বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামা রাজশাহী আজ দুজন বিদেশি নিয়ে একাদশ সাজিয়েছিল। প্রথম ইনিংসে বোলাররা রাজশাহীর ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছিল সিলেটকে ১১৭ রানে আটকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অনায়েসেই ১৯ বল হাতে রেখে জিতেছে দুর্বার রাজশাহী। 


এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করলেন তাসকিন আহমেদরা। চারে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ৯ ম্যাচে ১০, আর পাঁচে থাকা খুলনা টাইগার্সের ১০ ম্যাচে ৮। দুটি দলই অবশ্য রানরেটে রাজশাহীর চেয়ে এগিয়ে। ছয় নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালের (১০ ম্যাচে ৬ পয়েন্ট) পক্ষে রাজশাহীকে পেরোনো সম্ভব নয়, তাই আপাতত খুলনা আর চিটাগংকে নিয়েই যা দুশ্চিন্তা থাকবে রাজশাহীর। 


তার আগে আজ নিজেদের কাজটা করে রাখার দৌড়ে রাজশাহী লক্ষ্যটাকেই ছোট রাখতে পেরেছে বোলারদের সৌজন্যে। তবে ১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ইনিংস বিপর্যয়ে পড়েছিল দুর্বার রাজশাহী। মাত্র ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। ফর্মে থাকা এনামুল বিজয়-ইয়াসির রাব্বিদের প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় হারের শঙ্কা জেগেছিল রাজশাহীর। 


তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল ও উইকেটকিপার আকবর আলী। এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের বোলাররা আর সুবিধা করতে পারেনি। 


১৫তম ওভারে ব্যক্তিগত ৪৩ রান করে আকবর ফিরে গেলেও রাজশাহীর জয় ততক্ষণে নিশ্চিত হয়ে যায়। বার্ল-আকবরের ৬২ বলে ৭৫ রানের জুটি ভাঙার সময়ই যে রাজশাহী আর জয় থেকে মাত্র ২১ রান দূরে ছিল। আকবরের বিদায়ের পর এসএম মেহরবকে সঙ্গে নিয়ে শেষদিকে জয়ের বাকি কাজটা সারেন রায়ান বার্ল। ৩৪ বলে ৪৮ রান করে বার্ল শেষ পর্যন্ত রাজশাহীর জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। 


এর আগে ব্যাট করতে নেমে মৃত্যুঞ্জয়-মেহরবদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি সিলেট স্টাইকার্স। পয়েন্ট তালিকায় সবার তলানিতে থাকা দলটি মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায়। মাঝ ওভারে মেহরবের স্পিনে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন সিলেটের ব্যাটসম্যানরা। 


৭২ রানে ৮ উইকেট হারানোর পর এক শ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সিলেট। কিন্তু শেষ দিকে পাকিস্তানি আহসান ভাট্টির ২৫ ও সুমন খানের ২০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানের সংগ্রহ পায় সিলেট। রাজশাহীর হয়ে ৪টি উইকেট নেন মেহরব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর