২৯ বলে ৯ চার ১ ছক্কায় ৫৪ – তামিমের তো এমনই খেলার কথা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

১৩ ম্যাচে ৩৫৯ রান - ফাইনালের আগে এবারের বিপিএলে তামিম ইকবালের ব্যাটিং পরিসংখ্যান এটি, টুর্নামেন্টে বরিশালের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বরিশাল অধিনায়কই। তবে শুধু ছন্দে ছিলেন বলেই নয়, আজ বিপিএলের ফাইনালের আগে চিটাগং কিংসের বড় মাথাব্যথা হয়ে তামিম ছিলেন বিপিএল ফাইনালে তাঁর রেকর্ডের কারণেও।

আজ বিপিএল ফাইনালে চিটাগং কিংসের ১৯৪ রানের জবাবে শেষ পর্যন্ত দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচটি ৩ উইকেট আর ৩ বল হাতে রেখে জিতে গেছে তামিম ইকবালের বরিশাল। রেকর্ডও হয়ে গেছে তাতে, বিপিএল ফাইনালে এত রান তাড়া করে জয়ের রেকর্ড যে আর নেই। বরিশালের জয়ের পথে সবচেয়ে বড় অবদান তামিমেরই – ওপেনিংয়ে নেমে তাঁর ২৯ বলে ৯ চার ১ ছক্কায় ৫৪ রানই জয়ের ভিত গড়ে দিয়েছে।

তা তামিম যে এমন খেলবেন, তা কি একেবারে অননুমেয় ছিল? শুধু ফর্মে ছিলেন বলেই নয়, আগে যে দুটি বিপিএল ফাইনাল খেলেছেন তামিম – সেগুলোর রেকর্ড দেখলেও যে মনে হতে পারে, তামিমের তো এমনই খেলার কথা! তামিম তেমনই খেলেছেন।

বিপিএল ফাইনালের রেকর্ড ঘাঁটলে দেখা যাচ্ছে, আজকের আগেই বিপিএল ফাইনালে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ছিল তামিমের। আগে যে দুই ফাইনাল খেলেছেন, তাতেই তামিমের রান ছিল ১৮০। তালিকায় দুই নম্বরে থাকা ক্রিস গেইলের চেয়ে ১ রান বেশি নিয়ে তালিকার শীর্ষে ছিলেন তামিম, গেইলও ফাইনালে খেলেছেন ২ বার।

সেই দুই ফাইনালের মধ্যে একটি তো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা ইনিংসগুলোরই একটি। ২০১৯ বিপিএল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত ছিলেন সে সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলা তামিম। সেবার শিরোপা যায় কুমিল্লায়। এরপর গত বছর কুমিল্লার বিপক্ষেই বরিশালের অধিনায়ক হিসেবে নেমে ২৬ বলে ৩৯ রান করেছিলেন, শিরোপা জেতে বরিশাল।

শুধু কী রান? বিপিএল ফাইনালের রেকর্ডবইয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইকরেটও তো তামিমেরই ছিল – ২০৬.৮৯! এমনকি ক্রিস গেইলেরও বিপিএল ফাইনালে স্ট্রাইকরেট ছিল ১৭৯!

সেই তামিম আজ ১৮৬.২০ স্ট্রাইকরেটের ইনিংসে শুরুতেই সুর বেঁধে দিয়েছেন বরিশালের ইনিংসের। লক্ষ্য যখন দুই শ ছুঁইছুঁই, এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না বরিশালের জন্য। আরেক ওপেনার তাওহীদ হৃদয় মূলত তামিমকেই বারবার স্ট্রাইকে এনে দিচ্ছিলেন, আর স্ট্রাইকে গিয়ে তামিম বারবার তা-ই করছিলেন যা তাঁর করার কথা – স্ট্রাইক! পাওয়ার প্লে-র ৬ ওভার শেষ হতে হতেই তামিমের রান হয়ে যায় ২১ বলে ৩৯, আর সে সুবাদে পাওয়ার প্লে-তে বরিশাল পেয়ে যায় ৫৭ রান।

২৪ বলে ফিফটিও পেয়ে গেলেন তামিম, এবারের বিপিএলে যা তাঁর দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। তবে নবম ওভারের প্রথম বলে তামিম যখন আউট হচ্ছেন, ততক্ষণেই বরিশালের রান হয়ে গেছে ৭৫। এতটা ভালো শুরু হয়তো কল্পনাতেও ছিল না বরিশালের!

সেখান থেকে কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ রানের ইনিংস বরিশালকে লড়াইয়ে এগিয়ে রেখেছে। মাঝে কিছুটা পথ হারালেও শেষদিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও শেষ পর্যন্ত বিপিএল ট্রফিটা বরিশালের লঞ্চেই উঠিয়ে দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
নিরুত্তাপ বিসিবি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল এসেছে। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ রোববার অনুষ্ঠিত নিরবাচনে তামিমসহ ১৫ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর