বলছেন দলটির কোচ

আফগানিস্তানকে কেউ আর কখনো হালকাভাবে নেবে না

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানিস্তান দেখিয়ে দিয়েছে, সাদা বলের ক্রিকেটে তারা যে কাউকেই চ্যালেঞ্জ জানাতে পারে। লাহোরে গতকাল ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে রশিদ খানরা। তাতে সেমিফাইনালে যাওয়ার আশাও এখনো টিকে আছে আফগানিস্তানের। এমন জয়ের পর দলটির কোচ সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট বলেছেন, আর কখনো কোনো দল আফগানিস্তানকে সহজভাবে নেবে না।

ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের ইনিংসের পর আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫ উইকেট শিকারে ইংলিশদের বিপক্ষে ৮ রানের ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। জস বাটলারদের হারানোর পর এখন সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আফগানদের। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই শেষ চারে যাবে রশিদ খানরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর গতকালের ম্যাচ জয় পুরো বিশ্বে আফগানিস্তানের ক্রিকেটীয় সামর্থ্যের জানান দিয়েছে বলে মনে করেন দলটির কোচ।

ইংলিশদের হারানোর পর আফগানিস্তান নিয়ে সবার ধারণা বদলে গেছে জানিয়ে ট্রট বলেন, ‘বিশ্বকাপ(ওয়ানডে), টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এখন (গতকাল) যা ঘটল… খেলোয়াড়দের আমি বলেছি, আফগানিস্তানকে কেউ আর কখনো হালকাভাবে নেবে না। আগে সবাই আমাদের ম্যাচের সূচি দেখে হয়তো ভাবত, ঐতিহাসিক কোনো টেস্ট দলের মুখোমুখি হওয়ার চেয়ে এদের (আফগানিস্তান) সঙ্গে খেলা সহজ। কিন্তু এই ফরম্যাট এবং এই কন্ডিশনে, আমি সেটা মনে করি না। আমি মনে করি, আমরা যেসব ম্যাচই খেলব তা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমরা জয়ের লক্ষ্য নিয়ে সব ম্যাচে নামব। অস্ট্রেলিয়াও আমাদের হালকাভাবে নেবে না।’

আফগানিস্তান আগামীকাল লাহোরেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, সেই ম্যাচ জয় পেলেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে যাবে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারানো এখন আফগানদের লক্ষ্য জানিয়ে ট্রট বলেন, ‘আমি কোচের দায়িত্ব নেওয়ার পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার খেলেছি। এবং প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করেছি। খেলোয়াড়দের আজ রাতটা উপভোগ করতে বলব। আগামীকাল (আজ) ঘুম থেকে ওঠার পর আমি এটা নিশ্চিত করব, ওরা যেন অস্ট্রেলিয়া ম্যাচের জন্য দ্রুতই প্রস্তুত হয়ে ওঠে। এখন অস্ট্রেলিয়া ম্যাচেই মনোযোগ, খেলোয়াড়দের ভাবনা এটাই এবং আমি সমর্থকদেরও এটিই বলব।’

ইংল্যান্ডকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেটারদের উদযাপন। ছবি: এক্স

লাহোরে আফগানিস্তানের গতকালকের ম্যাচ হলেও গ্যালারিতে দর্শকদের উন্মাদনা দেখে মনে হয়েছিল, ঘরের মাঠেই হয়তো খেলছেন রশিদ খানরা। আফগানিস্তানের প্রতি ভক্তদের এমন ভালোবাসা হেড কোচ ট্রটেরও মন ছুঁয়েছে। এই ব্যাপারে ট্রট বলেন, ‘… আমরা এমনটা বেশির ভাগ সময়ই সংযুক্ত আরব আমিরাতে পেয়ে থাকি। পাকিস্তানে থাকা মানে ওরা (ক্রিকেটার) যেখান থেকে উঠে এসেছে, সেটির কাছেই থাকা। আশা করছি শুক্রবারে কোনো আসন ফাঁকা থাকবে না এবং মানুষ আসবে বা ওরা কাজ থেকে বিরতি নেবে এবং আমাদের দুপুর ২টা থেকেই দেখবে।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নামবে আফগাবিস্তান। সেই ম্যাচে জয় পেলেই ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেবে হাসমতউল্লাহ শহীদির দল।

সেই সমালোচনা বিবেচনায় নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামার আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে দলটি। ডারউইন টেস্টের দল থেকে বাদ পড়েছেন জেইক ওয়েদারাল্ড। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন...
সেই পরিস্থিতি থেকে ডারউইনে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেটাও আবার অস্ট্রেলিয়াকে রীতিমতো পাড়ার দল...
শুধু বলার জন্য বলা নয়, স্কোরবোর্ডও তো সে কথাই বলছে। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্ত-মিরাজের দৃঢ়তায় ৪২৬...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায়...
গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি না দিতে পেরে মানসিক চাপে বিষপানে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে বাবা-ছেলের দাফন সম্পন্ন...
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি...
অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
লোডিং...

এলাকার খবর