বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমেছে দেশেও

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির প্রভাবে স্বর্ণের বাজার নগদ অর্থ উঠিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। আর গত ১৫ দিনে কমেছে আটবার।  

একসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাজার ছুটতেন বিনিয়োগকারীরা। কিন্তু এবার স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন অনেকে। আর তাতেই বিশ্ববাজারে বড় দরপতন হয়েছে মূল্যবান এই ধাতুর। যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশসহ পুরো এশিয়ার বাজারে।

বিশ্ববাজারে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে শুক্রবার।  প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের বাজার দর এখন ৩ হাজার ৫৫০ ডলার।  যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। পাশাপাশি এক সপ্তাহে দরপতন প্রায় ৯ শতাংশের মত।

এই দরপতনের প্রভাব এখন দেশের বাজারেও। ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। টানা ৮ দফায় দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা। 

পাশাপাশি নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আজ ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

স্বর্ণের সাম্প্রতিক দরপতনের পেছনে ৩টি অর্থনৈতিক কারণ দেখছে বাজার বিশ্লেষকরা। স্থিতিশীল মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং বন্ডের মুনাফা বৃদ্ধি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও শেয়ারবাজারের লোকসান সামাল দিতে নগদ অর্থ উঠিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। 

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে আরও কমতে পারে স্বর্ণের দাম। এমনকি আউন্সপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ ডলারের ঘরেও নামতে পারে। তবে টানা পতনের পর সাময়িকভাবে ঘুরেও দাঁড়াতে পারে স্বর্ণের বাজার।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার প্রতি আউন্স ২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৭৬৯ ডলারে নেমেছে।
টানা পাঁচ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ১২ হাজার টাকা। আজ নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন - বাজুস। সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে।
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর