বছর ঘুরে আইপিএলের সময়ে আবার সামনে পাকিস্তান, তিনিও আবার অধিনায়ক

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:৩১ পিএম

টেস্ট আর ওয়ানডেতে কখনো অধিনায়কত্ব করা হয়নি, টি-টোয়েন্টিতে শুধু পাঁচটা ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন। সেটাও গত বছর এপ্রিলে আইপিএলের সময়ে পাঁচটি টি-টোয়েন্টিতে। সে সময়ে পাকিস্তান সফরে একটা ভাঙাচোরা দল পাঠিয়েছিল নিউজিল্যান্ড।

এবার আবার আইপিএলের সময়ে পাকিস্তানের সঙ্গে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ নিউজিল্যান্ডের। ঘুরেফিরে এবারও নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পাচ্ছেন মাইকেল ব্রেসওয়েল।

ব্রেসওয়েলকে অধিনায়ক করে আজ সিরিজের জন্য নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, মাত্রই চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড দলের মাত্র ৭ জন। সেই ৭ জনের দুজন – কাইল জেমিসন ও উইল ও’রুয়র্ক আবার ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজটির পাঁচ ম্যাচের মধ্যে শুধু প্রথম তিন ম্যাচে খেলবেন, অন্যদিকে কাঁধের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে না পারা ম্যাট হেনরি চোট সারিয়ে ওঠা সাপেক্ষে শুধু শেষ দুই ম্যাচে খেলবেন।

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের বিভিন্ন দলে খেলতে যাবেন – চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা এমন ছয়জন নিউজিল্যান্ডের এই সিরিজের দলে নেই। সেই ছয়জন কারা? সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্র ও বেভন জ্যাকবস।

এর বাইরে নিউজিল্যান্ডের এ সময়ের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় নাম কেইন উইলিয়ামসন আইপিএলে দল না পেলেও তিনিও পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। আইপিএলে দল না পেলেও আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলবেন উইলিয়ামসন।

 

পাকিস্তান সিরিজের নিউজিল্যান্ড দল:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হেই, ড্যারিল মিচেল, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, উইল ও’রুয়র্ক (প্রথম তিন ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ম্যান হেনরি (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), জ্যাকারি ফোকস (চতুর্থ ও পঞ্চম ম্যাচ),

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর