বুমরাকে আরও বুদ্ধিমান হওয়ার পরামর্শ ম্যাকগ্রার

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম

চোট আর যশপ্রীত বুমরা- যেন নিকটাত্মীয়! ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই কয়েকদফা চোটে পড়েছেন ভারতীয় পেসার। এতে খেলতে পারেননি জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও।

বুমরা সর্বশেষ চোট পেয়েছিলেন বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ সিডনি টেস্টে। এরপর থেকেই মাঠের বাইরে ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। খেলতে পারেননি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে। আসন্ন আইপিএলেও খেলতে পারবেন না শুরুর দিকে। কবে ফিরবেন, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সম্প্রতি বুমরার চোট নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতে, বুমরা এখন আগের মতো তরুণ নন। তাই ভারতীয় পেসারকে বুদ্ধিমান হওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে গ্লেন ম্যাকগ্রা বলেছেন, ‘ও (বুমরা) অন্য বোলারদের তুলনায় শরীরে বেশি চাপ নেয়। যদিও এটার (চাপ নেওয়ার) একটা উপায় বের করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত, সবসময় সেটা কাজ করে না।’

এরপর বুমরার চোট প্রসঙ্গে বলতে গিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তির ভাষ্য, ‘ও (বুমরা) এর আগেও (চোট কাটিয়ে) ফেরত এসেছে। তাই পুনর্বাসন, জিম সম্পর্কে ও অন্য যে কারও চেয়ে ভালো জানে।’

ম্যাকগ্রা যোগ করেন, ‘ও আর আগের মতো তরুণ নয়। তাই ওকে চাপ সামলানোর ব্যাপারে আরও বুদ্ধিমান হতে হবে।’

পুনর্বাসনের জন্য বুমরাকে মাঠের বাইরের রুটিনের দিকে জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন ম্যাকগ্রা, ‘ওকে মাঠের বাইরে আরও বেশি পরিশ্রম করতে হবে। ফাস্ট বোলারের ব্যাপারটা গাড়ি চালানোর মতো। যদি গাড়িতে (পর্যাপ্ত) জ্বালানি না দেন, তাহলে একসময় গাড়ি থেমে যাবে। যশপ্রীতের চেয়ে আমার ফুয়েল ট্যাংক বড় ছিল, কারণ আমি ওর মতো জোরে বোলিং করতাম না। এ ধরনের বোলাররা জানে, কীভাবে তাদের সেরাটা বের করে আনতে হয়। ভারত চাপে থাকলে বুমরাকে দরকার হবে।’

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর