৭ চার, ৯ ছক্কায় সেঞ্চুরি করে রাত ৩টায় ঘুমাতে গিয়েছিলেন তিনি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম

প্রিয়ানশ আরিয়া- নামটি এখন ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পাঞ্জাব কিংসের এই ওপেনার। 

 
৩৯ বলে সেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনার খবরের শিরোনাম গতকাল রাত থেকেই। ২৪ বছর বয়সী প্রিয়ানশের আগ্রাসী সেঞ্চুরির পর এবার ভেতরের অজানা খবর জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ সাঞ্জেয় বারাদওয়াজ। 


৭ চার ও ৯ ছক্কায় ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলা প্রিয়ানশ আইপিএলের আগে থেকেই আলোচনা ছিলেন দিল্লির একটি ঘরোয়া লিগে ৬ বলে ৬ ছক্কা মেরে। এমন পারফরম্যান্সের পর নিলাম ৩০ লাখের ভিত্তিমূল্য থেকে প্রিয়ানশকে ৩ কোটি ৮০ লাখ রূপিতে দলে টানে পাঞ্জাব কিংস। তবে আইপিএলে সুযোগ পেয়ে শুরুর ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। 


কিন্তু গতকালকের ১০৩ রানের ইনিংসের মাধ্যমে প্রিয়ানশ সবাইকে জানিয়ে দিয়েছেন ভিন্ন কিছু করতেই আইপিএলে এসেছেন তিনি। আগের ম্যাচেই রাজস্থানের বিপক্ষে গোল্ডেন ডাক পেয়েছিলেন প্রিয়ানশ। তবে শূন্য রানে আউট হওয়ার পরের ইনিংসেই সেঞ্চুরি করা এই ক্রিকেটার কীভাবে নিজেকে বদলে ফেললেন! তাঁর ছোটবেলার কোচ সাঞ্জেয় বারাদওয়াজ জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার অতি সাধারণ ও শ্রদ্ধাশীল, সব সময় কোচের সঙ্গে যোগাযোগ রাখেন। 

সেঞ্চুরি করে পাঁচটি পুরস্কার জিতেছেন প্রিয়ানশ আরিয়া। ছবি: এক্স


হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে প্রিয়ানশের কোচ বারাদওয়াজ বলেছেন, ‘আপনার সঙ্গে কথা বলার আগে প্রিয়ানশ আমাকে ফোন করেছিল। ও বলেছে, “নমস্কার স্যার। কেমন ছিল (সেঞ্চুরির ইনিংসটি)?” এরপর আমি ওকে প্রশ্ন করেছি, গতকাল কী হয়েছিল? ও আমাকে বলল, “তেমন কিছু না। এসব কিছু সৃষ্টিকর্তার চাওয়া। আমি কিছু করিনি (হেসে)।” আমি ওকে সবসময় বলি সৃষ্টিকর্তা সবকিছু করে থাকে। সৃষ্টিকর্তাই তোমাকে এসব করাচ্ছে।’ 


এরপর বারাদওয়াজ জানান প্রিয়ানশ গতকাল সেঞ্চুরির পর দেরিতে ঘুমালেও সকালেই তাঁকে ফোন করেছেন। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার বন্যী জানিয়ে কোচ বলেন, ‘ও আমাকে সকাল ৭টা ৩০ মিনিটে ফোন করেছে। ও রাত ২-৩টার দিকে ঘুমিয়েছে। ও সব সময় এমনই। ও অনেক সাধারণ এবং সব সময় অনেক সম্মান দেয়।’

 
আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরির রেকর্ডবুকে নাম লেখানো এই বাঁহাতি ওপেনারকে নিয়ে এখনই অনেকে স্বপ্ন দেখছেন। রোহিত শর্মা-বিরাট কোহলির অবসরের পরও টি-টোয়েন্টিতে ভারতের পাইপলাইন যে অনেক শক্তিশালী তা প্রিয়ানশের মতো ব্যাটসম্যানদের আবির্ভাবই বলে দিচ্ছে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর