দিল্লিতে হারে শুরু

বাকি কেউ ৯-এও নেই, মোস্তাফিজ ৮

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:১১ এএম

আগের দিন শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ২৭ রানের জয়ের ম্যাচে আমিরাতকে আটকে দিতে ১৭ রানে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার।

একদিন পর গতকাল রোববার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ। উইকেট না পেলেও শারজার ফর্ম টেনে নিয়েছিলেন দিল্লিতে। গুজরাট টাইটানসের বিপক্ষে ৩ ওভারে মোটে ২৪ রান দিয়েছেন। দলের সেরা বোলারও ছিলেন বাংলাদেশি তারকা।

কিন্তু মোস্তাফিজের এমন ‘কিপটে’ বোলিং-ও খুব একটা কাজে আসেনি। সাই সুদর্শন (৬১ বলে ১০৮ রান) আর শুবমান গিলের (৫৩ বলে ৯৩ রান) অবিচ্ছিন্ন ২০৫ রানে জুটিতে ১০ উইকেটের জয় পেয়েছে গুজরাট। এতে গুজরাট নিজেরা প্লে-অফ নিশ্চিত করেছেই, সঙ্গী করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসকেও।

গতকাল আগে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে (৬৫ বলে অপরাজিত ১১২ রান) ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান তোলে দিল্লি। কিন্তু জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না।

মোস্তাফিজ একা চেষ্টা করে গেছেন। সুদর্শন আর গিল যখন পাওয়ার প্লে-তে রান উৎসবে মেতেছিলেন, এমন পরিস্থিতেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন মোস্তাফিজ। রান তাড়ায় ইনিংসের প্রথম ৩ ওভারেই ৪৩ রান তুলেছিল গুজরাট। চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে সে রান উৎসবে বাধ দেন মোস্তাফিজ। ওই ওভারে খরচ করেন মোটে ৬ রান। আর পাওয়ার প্লে-র শেষ ওভারে দিয়েছেন ৭ রান। তাতে ৬ ওভার শেষে গুজরাটের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৫৯ রান।

মোস্তাফিজ নিজের শেষ ওভার করেছেন ইনিংসের ১৬তম ওভারে। দুই বাউন্ডারিতে ওই ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। কিছুটা খরুচে ওভার হলেও সবমিলিয়ে বাংলাদেশি পেসার ওভারপ্রতি ৮রান দিয়েছেন। দিল্লির আর কোনো বোলার ওভারপ্রতি ৯ রানেও থাকতে পারেননি।

আকশার প্যাটেল-নতরজনদের বেধড়ক পিটিয়ে সুদর্শন আর গিল গুজরাটকে জয় এনে দেন ইনিংসের ৬ বল হাতে রেখেই।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর