গিলই টেস্ট অধিনায়ক

চমকে দিতে পারল না ভারত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৩:২২ পিএম

টেস্ট থেকে রোহিত শর্মার আচমকা অবসরের ঘোষণার পর থেকে ভারতের পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনা চলছিল। সে আলোচনার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন শুবমান গিল।

আজ আনুষ্ঠানিকভাবে রোহিত পরবর্তী টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমিতভাবে টেস্ট ক্রিকেটের ব্যাটনটা ২৫ বছর বয়সী এ ওপেনারের কাঁধে তুলে দিয়েছে বিসিসিআই। আর গিলের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্ত।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। অজিত আগারকারের নির্বাচক দলের ঘোষিত দলে দীর্ঘ ৭ বছর পর টেস্টে ডাক পেয়েছেন করুন নায়ার।

২০২৩ সালে সর্বশেষ টেস্ট খেলা শার্দুল ঠাকুরকেও দলে জায়গা পেয়েছেন। আর লাল বলে জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্শদ্বীপ সিং ও সাই সুদর্শন। আলোচিতদের মধ্যে জায়গা হারিয়েছেন মোহাম্মদ শামি।

মাত্র ২৫ বছর ২৫৮ দিন বয়সে টেস্ট অধিনায়ক নির্বাচিত হলেন গিল। টেস্টে ভারতের পঞ্চম কনিষ্ঠ অধিনায়ক এখন ডানহাতি এ ব্যাটসম্যান। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে গিলের। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব দিয়ে নজর কাড়েন তিনি।

ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের প্রথম টেস্টটি মাঠে গড়বে আগামী ২০ জুন। লিডসে ওই ম্যাচের পর বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড ও ওভালে।

 

ইংল্যান্ড সফরে ভারত দল:

শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, ইয়াসাসভি জয়সোয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, নীতিশ রেড্ডি, রাভীন্দ্র জাদেজা, ধ্রুভ জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দ্বীপ, আর্শদ্বীপ সিং, কুলদীপ ইয়াদব।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর