পাকিস্তান যাওয়ার আগে জ্বলে উঠলেন মোস্তাফিজ

আপডেট : ২৪ মে ২০২৫, ১১:০৯ পিএম

মুম্বাইয়ের বিপক্ষে আগের ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেটের (রোহিত শর্মা) দেখা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচেও মোস্তাফিজকে সেই একই রূপে দেখা গিয়েছে। ওয়াংখেড়ের পর আজ জয়পুরেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজ। এক উইকেট পেয়েই থামেননি বাংলাদেশের এই পেসার। পুরো ম্যাচে নিয়েছেন ৩টি উইকেট। 

আইপিএলে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন মোস্তাফিজ। আজ শেষ দিনে তাই নিজের সামর্থ্যের জানান দিতে ভুল করেননি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। যদিও উইকেট সংখ্যা ৪টি হতে পারত, ইনিংসের শেষ বলে মার্কাস স্টয়নিসের একেবারেই সহজ ক্যাচ হাতছাড়া না হলে! 

আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়ায় নেমে দিল্লির সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৯৩ রান।


দিল্লি ক্যাপিটালস প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেলেও নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোস্তাফিজ। পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথমবার বোলিংয়ে আসেন বাঁহাতি এই পেসার। এসেই কিংস ওপেনার প্রিয়ানশ আরিয়াকে ব্যক্তিগত ৬ রানে প্যাভিলিয়নের পথ দেখান মোস্তাফিজ।

৯ বলে ৬ রান করা আরিয়া মোস্তাফিজের গুড লেন্থের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন। সে ওভারে ৫ রান দিয়ে এক উইকেট পান মোস্তাফিজ। এরপর পাওয়ার প্লেতেই নিজের দ্বিতীয় ওভারে এসে বেশি সুবিধা করতে পারেননি তিনি, দিয়েছেন ১৪ রান। যদিও ওভারের শেষ বলে নিজেই জস ইংলিশের একটি ক্যাচ ছেড়েছেন। 

পাওয়ার প্লেতে মোস্তাফিজ দিল্লিকে উইকেট এনে দিলেও বাকি বোলাররা রান বিলিয়েছেন। ১৫তম ওভারে ৪ উইকেটে পাঞ্জাব কিংস ১৪১ রান করে যখন বড় রানের স্বপ্ন দেখছিল তখনই ১৬তম ওভারে ফের দিল্লিকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। 

নিজের তৃতীয় ওভারে এসে ৪ রান দিয়ে শশাঙ্ক সিংয়ের উইকেট নেন বাংলাদেশের এই পেসার। ইনিংসের ২০ তম ওভারে অধিনায়ক ডু প্লেসি আবার মোস্তাফিজকে ফেরান রানের লাগাম টানতে। ততক্ষণে ১৪ বলে ৪৪ রান করে বিধ্বংসী মেজাজ ক্রিজে ছিলেন মার্কাস স্টয়নিস। 

কিন্তু বাংলাদেশের মোস্তাফিজ তাঁর পেসে পাঞ্জাবের ব্যাটসম্যানদের হাত খুলতে দেননি। প্রথম ৩ বল মাত্র ১ রান দিয়ে মার্কো ইয়ানসেনের উইকেটের নেন। ওভারের শেষ তিন বলে ৯ রান দিলেও সতীর্থের ভুলে স্টয়নিসের উইকেট হাতছাড়া হয় মোস্তাফিজের। আজকের তিন উইকেট সহ সব মিলিয়ে তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে আইপিএলের এবারের যাত্রা শেষ করলেন মোস্তাফিজ।

আগামীকাল পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা রয়েছে। ভারত থেকে আজ ম্যাচ শেষেই পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের জন্য রওনা দিবেন মোস্তাফিজ।    

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর