দলের ফিল্ডিং দেখে রেগে আগুন সাবেক অধিনায়ক

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:৫০ এএম

হেডিংলিতে গতকাল শনিবার ৩ উইকেটে ৩৫৯ রানে দিন শুরু করার পর প্রথম এক ঘণ্টা পক্ষেই ছিল ভারতের। দুই সেট ব্যাটসম্যান শুভমান গিল (১৪৭) ও ঋষভ পন্তের (১৩৪) চতুর্থ উইকেট জুটির ২০৯ রানে এক পর্যায়ে ভারতের স্কোরবোর্ড ছিল ৩ উইকেটে ৪৩০।

সেখান থেকে অবিশ্বাস্যভাবে ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। সফরকারীরা শেষ ৭ উইকেট হারায় পঞ্চাশেরও কমে। এতে ভারতের প্রথম ইনিংস থামে ৪৭১ রানে।

বিপরীতে ওলি পোপের সেঞ্চুরিতে (১০০*) ভর করে ৩ উইকেটে ২০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ২৬২ রানে পিছিয়ে থাকা ইংলিশদের তিনটি উইকেটই শিকার করেছেন জাসপ্রিত বুমরা।

ডানহাতি এ পেসারের নামের পাশে উইকেট সংখ্যা আরও বেশি থাকতে পারত। কিন্তু বুমরার বলে তিনটি ক্যাচ নিতে পারেনি সতীর্থরা। এর মধ্যে জয়সোয়াল একাই মিস করেছেন দুটি। এ নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়কের মতে, এমন সুযোগ মিস করাটা খুবই হতাশার।

এর আগে ইংল্যান্ড ইনিংসের প্রথম ওভারে ভারতকে উদযাপনের উপলক্ষ্য এনে দেন বুমরা। ৩১ বছর বয়সী পেসারের দারুণ এক ডেলিভারি ইংলিশ ওপেনার জ্যাক ক্রলির (৪) ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় প্রথম স্লিপে দাঁড়ানোর করুন নায়ারের হাতে।

পঞ্চম ওভারের পঞ্চম বলে আবারও উইকেটের খুব কাছে চলে গিয়েছিলেন বুমরা। এবার গালি অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছিলেন ১১ রানে ব্যাটিং করা ডাকেট। কিন্তু জয়সোয়ালের হাত থেকে বল বেরিয়ে যায়।

ব্যক্তিগত পরের ওভার বোলিং করতে এসে আবারও ডাকেটকে বেকায়দায় ফেলেন বুমরা। ইনিংসের সপ্তম ওভারের শেষ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন ডাকেট। এবার সেটি লুফে নিতে ব্যর্থ হন জাদেজা।

১৫ রানে দ্বিতীয়বার জীবন পাওয়া ডাকেট শেষ পর্যন্ত ইনিংসের ২৯তম ওভারে বুমরার বলে বোল্ড হয়ে ফিরেছেন। ততক্ষণে নামের পাশে ৬২ রান যোগ করেছেন বাঁহাতি ওপেনার। পাশাপাশি ওলি পোপের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন স্কোরবোর্ডে।

ব্যক্তিগত পরের ওভার করতে এসে এবার আরেক সেট ব্যাটসম্যান পোপকে প্রায় শিকার করেছিলেন বুমরা। কিন্তু তৃতীয় স্লিপে দাঁড়ানো জয়সোয়াল এবার ক্যাচ ছাড়েন ৬০ রানে থাকা পোপের। নতুন জীবন পেয়ে সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত টেস্টে নিজের ৯ম সেঞ্চুরি আদায় করে ইংল্যান্ডকে ম্যাচে ভালোভাবেই টিকিয়ে রেখেছেন।

আর উইকেট পাওয়ার সহজ সুযোগগুলো হাতছাড়া করায় ক্ষোভ ঝেড়েছেন গাভাস্কার। মনে করিয়ে দিয়েছেন, এমন হতচ্ছাড়া ফিল্ডিংয়ের পর এবার আর অ্যাওয়ার্ড পাওয়া উচিত নয় ভারতের কারও।

ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পুরস্কার দেন। সে প্রসঙ্গ টেনে এনে গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয় না এবার কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে। ম্যাচের পর টি দিলিপ ওটা দেন।’

তিনটি ক্যাচ মিস প্রসঙ্গে হতাশা ঝেড়েছেন গাভাস্কার। তবে বেশি হতাশ জয়সোয়ালকে নিয়ে, ‘ওটা ভীষণ হতাশার। জয়সোয়াল খুবই ভালো ফিল্ডার, কিন্তু এবার সে কিছুই ধরতে পারল না।’

পোপের ক্যাচ হাতছাড়া হওয়ার পর দিনের শেষভাগে অবশ্য আরেকটা উইকেট নিজের নামের পাশে লিখিয়েছেন বুমরা। এবার ফিরিয়েছেন জো রুটকে। ভারতীয় পেসারের অফস্টাম্পের বাইরের লেংথ বল জো রুটের ব্যাট ছুঁয়ে স্লিপে নায়ারের হাতে আশ্রয় নেয়।

আর দিনের শেষ ওভারে বুমরার বলে ব্রুক ক্যাচ দিয়েছিলেন সিরাজের হাতে। কিন্তু সেটি ছিল ওই ওভারে বুমরার তৃতীয় নো বল। এতে রানের খাতা খোলার আগেই নতুন জীবন পান ব্রুক। যে জীবন নিয়ে আজ তৃতীয় দিনে মাঠে নামবেন ১০০ রানে অপরাজিত থাকা পোপকে সঙ্গে নিয়ে।

কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
রাওয়ালপিন্ডিতে গতকাল বৃহস্পতিবার রীতিমতো ইতিহাস লিখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে লঙ্কানরা। তাতে ভেঙে গেছে ওয়ানডে...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকাজে অংশ নিয়েছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, বিপণন ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা।...
পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের...
ভাবুন, অনলাইনে সন্তানের জন্য একটি সুন্দর পোশাক কিনলেন। ছবিতে যেমন দেখেছিলেন, হাতে পাওয়ার পরও অনেকটা তেমনই। কিন্তু একবার ধোয়ার পরই উঠে গেল রং! আরেকবার পরার উপায় নেই। পুরো টাকাটাই যেন জলে গেল।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর