২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশসহ ১২ দেশ তো ছিলই, ১৩তম দেশ হিসেবে যোগ হলো কানাডা

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:১৮ পিএম

২০ দলের মধ্যে ১২ দল আগেই নিশ্চিত ছিল। বাছাইপর্বে পেরিয়ে আরও ৮ দলের যোগ হওয়ার কথা ছিল। এর মধ্যে একটি দল নিশ্চিত হয়ে গেছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষস্থান নিশ্চিত করার মাধ্যমে ২০২৬ সালে হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩তম দল হিসেবে জায়গা করে নিল কানাডা।

আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে গতকাল অন্টারিওতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত করে রাখা যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে আয়োজিত চার দলের (অন্য দুই দল বারমুডা ও কেইম্যান আইল্যান্ডস) এই বাছাইপর্বে গতকালের জয়টি ছিল কানাডার টানা পঞ্চম। এতে নিশ্চিত হয়ে গেছে, বাছাইপর্বের বাকি দুই ম্যাচে যা-ই হোক না কেন, কানাডাই শীর্ষে থাকছে।

আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে একটি দলই জায়গা পেত, সেটি কানাডাই হলো। এর বাইরে বিশ্বের আরও তিন অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাবে ৭টি দল – এশিয়া ও ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি, ইউরোপ অঞ্চল থেকে দুটি আর আফ্রিকা অঞ্চল থেকে দুটি।  

ভারত ও শ্রীলঙ্কা আয়োজক হিসেবে বিশ্বকাপে জায়গা পাচ্ছে। এর বাইরে বাংলাদেশসহ ৭টি দল (আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ) জায়গা নিশ্চিত করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা আটের মধ্যে থেকে। ভারতও সে বিশ্বকাপে সেরা আটে ছিল – সেরা আট কী, তারা শেষ পর্যন্ত বিশ্বকাপই জিতে নিয়েছে। তবে তারা আয়োজক দুই দেশের একটি হওয়ায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটের বাকি সাতটি জায়গা পেয়েছে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে।

কানাডা এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে জায়গা করে নিল। এর আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে কানাডা।

যুক্তরাষ্ট্রহীন বাছাইপর্ব থেকে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে কানাডাই ফেবারিট ছিল। ফেবারিটের মতোই খেলেছে তারা। এর আগের চারটি জয়ের পথে তাদের জয়ের ব্যবধান ছিল যথাক্রমে ১১০ রান, ৫৯ রান, ১০ উইকেট ও ৪২ রান। গতকাল বাহামাসকেও ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয় কানাডা। লক্ষ্যটা তারা পেরিয়ে যায় মাত্র ৫.৩ ওভারে!

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
কদিন আগেই পাকিস্তানের পেসার সালমান মির্জার বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালীন হোটেলের এক নারী কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছিল। এবার সেই রেশ না কাটতেই পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে গুরুতর...
বোর্ডের কথা না মানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কান এই কোচকে কানাডা জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কানাডার অনুসন্ধানী তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এর...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর