২৭/১০, স্টার্ক, বোল্যান্ড ও উইন্ডিজ – বয়ে গেছে রেকর্ডের বন্যা

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০১:৩৪ পিএম

কিংস্টনে গতকাল সোমবার রাতে চোখ কপালে তোলার মতো এক ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মিচেল স্টার্কের রেকর্ডগড়া বোলিং, স্কট বোল্যান্ডের হ্যাটট্রিকে দুঃস্বপ্ন দেখা উইন্ডিজের রান টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুধু তা-ই নয়, এ টেস্টেই দেখা মিলেছে আরও অনেকগুলো রেকর্ডের। এক নজরে উল্লেখযোগ্য কয়েকটি রেকর্ড দেখে নেওয়া যাক।

২৭

টেস্টের ১৪৮ বছর আর ২৫৯৫ ম্যাচের ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। গতকাল কিংস্টনে ৭০ বছর আগের সেই রেকর্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলে উইন্ডিজ গুটিয়ে গেল ২৭ রানে। এর আগে টেস্টে ক্যারিবিয়ানদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৪৭ রানের। মজার বিষয়, ২০০৪ সালে ওই ম্যাচও হয়েছিল কিংস্টনে, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

১৪.৩ ওভার

গতকাল কিংস্টনে মাত্র ১৪.৩ ওভারেই অলআউট হয়েছে উইন্ডিজ। টেস্ট ইতিহাসে যা তৃতীয় দ্রুততম। এর চেয়ে কম বলে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে শুধু সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার। ১৯২৪ সালে ইংলিশদের বিপক্ষে মাত্র ১২.৩ ওভারে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। আর সাউথ আফ্রিকার বিপক্ষে গতবছর ডারবানে ১৩.৫ ওভারে লঙ্কানদের গুটিয়ে যাওয়ার রেকর্ডটা তালিকার দুইয়ে।

ঘরের মাঠে তিন বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম হোয়াইটওয়াশের লজ্জা পেল উইন্ডিজ। গত ৯৫ বছরে ঘরের মাঠে এটি ছিল উইন্ডিজের তিন বা ততোধিক ম্যাচের ৫৩তম টেস্ট সিরিজ।

১২০ উইকেট

সিরিজের তিন টেস্টের ছয় ইনিংসেই অলআউট হয়েছে দুদল। অর্থাৎ দুদলের ১২০ উইকেটের সবগুলোই পড়েছে। ২০১৮ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পরে তিন ম্যাচের টেস্টে এটি দ্বিতীয় ঘটনা।

 

মিচেল স্টার্কের দুর্দান্ত কীর্তি

১৫ বল

টেস্টের শেষ ইনিংসে মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এর মধ্যে প্রথম ৫ উইকেট নিতে অস্ট্রেলিয়ান পেসারের লেগেছে মোটে ১৫ বল। বলের হিসেবে টেস্টে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ১৯ বলের। ১৯৪৭ সালে আর্লি টোশ্যাক ভারতের বিপক্ষে, ২০১৫ সালে স্টুয়ার্ট ব্রড অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২০২১ সালে স্কট বোল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন।

স্টার্ক গতকাল ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নেন। ইনিংসের প্রথম ওভারে ৩ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান।

এছাড়া ইনিংসের প্রথম ওভারে এ নিয়ে ২৩টি উইকেট শিকার করলেন স্টার্ক। টেস্টে প্রথম ইনিংসে উইকেট নেওয়ার ক্ষেত্রেও এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২৯ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন জেমস অ্যান্ডারসন।

১৯০৬৪

শততম টেস্ট খেলতে নামা স্টার্কের নামের পাশে গতকাল যুক্ত হয়েছে আরও একটি রেকর্ড। টেস্ট ৪০০ উইকেট পূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ান পেসারের। ৪০০ উইকেট পেতে স্টার্কের লেগেছে ১৯০৬৪ বল। বলের দিক থেকে যা দ্বিতীয় দ্রুততম। স্টার্কের ওপরে আছেন শুধু ডেল স্টেইন (১৬৬৩৪ বলে ৪০০ উইকেট)।  এছাড়া শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়নের পর চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে ঢুকলেন স্টার্ক।

৬/৯

শততম টেস্ট খেলতে নেমে কোনো বোলারের সেরা পারফরম্যান্স। এর আগে ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে ৫৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। 

 

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন:

৭ শূন্য

কিংস্টনে গতকাল উইন্ডিজের ৭জন ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এটি। এর আগে ইনিংসে সর্বাধিক ৬ ব্যাটসম্যান ডাক মারার ঘটনা ৯বার দেখা গেছে।

৬ রান

উইন্ডিজের প্রথম ৬ ব্যাটসম্যানের রানের যোগফল ৬। টেস্টে কোনো দলের প্রথম ছয় ব্যাটসম্যানের সম্মিলিত সর্বনিম্ন রান এখন এটাই। আগের রেকর্ডটি ছিল ১২ রানের। ১৯৮৮ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটসম্যানের সম্মিলিত রান ছিল ১২। আর ২০০০ সালে মেলবোর্নে উইন্ডিজের প্রথম ৬ ব্যাটসম্যানের ১৪ রান নেওয়ার ঘটনাও দেখা গেছে চলতি শতাব্দীর শুরুতে।

ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর