হামজার ভিডিও বার্তায় অবাক মুশফিক

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

একশতম টেস্ট ম্যাচের আগে ক্রিকেটারদের অসংখ্য অভিবাদন বার্তা পেয়েছেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের হয়ে প্রথমবার ইতিহাসের পাতায় নাম লেখানো এই ক্রিকেটারকে তারকা ফুটবলার হামজার চৌধুরীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও তৈরি করেছে। 

আজ টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। সেখানে হামজার ভিডিওর প্রসঙ্গ এলে মুশফিক জানান তিনি এমন বার্তা পেয়ে অবাক হয়েছেন। 

সংবাদ সম্মেলনে ফুটবলার হামজার চৌধুরীর ভিডিও বার্তা চোখে পড়েছে কি না জানতে চাইলে মুশফিক বলেন, ‘হ্যাঁ, আমি আজ সকালে শুনেছি। আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি।’ 

হামজার সঙ্গে দেখা হলে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে জানান মুশফিক, ‘আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।’

এর আগে মুশফিকের শততম টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’

এদিকে আজ টেস্টের দ্বিতীয় দিনে ১ রান করতেই শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়ে কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখান মুশফিক।  

গতকাল মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। নিজের একশতম টেস্ট ম্যাচ খেলা মুশফিক আজ ১ রান করতেই জাভেদ মিয়াদাদ, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথদের পাশে জায়গা করে নিয়েছেন। 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে একশতম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
শুধু দল নির্বাচন নয়, ডুলি প্রশ্ন তুলেছেন গোটা সংস্কৃতি নিয়েই। তাঁর মতে, বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা এখনো মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচের ভাষ্য,...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর