৩৫ বলে ফিফটি, ৫৮ বলেই সেঞ্চুরি!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

পারভেজ হোসেন ইমন দারুণ ঝড় তুলে শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকলেন। সিলেট টাইটানসের রান ২০ ওভার শেষে দাঁড়াল ১৯০। বেশ চ্যালেঞ্জিং বটে। চ্যালেঞ্জটা একেবারে অনায়াসে জিতে গেছে রাজশাহী ওয়ারিয়র্স, সেটা অন্তত ইনিংস শেষে বাকি থাকা বলের পরিমাণ দেখে বলার উপায় নেই। ২ বল হাতে রেখে জিতেছে রাজশাহী। কিন্তু সে জয়টা যে ৮ উইকেটে এসেছে, এর কারণ বিপিএলে আজ প্রথম দিনেই সিলেটে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর অসাধারণ সেঞ্চুরি!

শেষ পর্যন্ত ৬০ বলে ১০ চার ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকলেন শান্ত। তৃতীয় উইকেটে ৭১ বলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাঁর সঙ্গী মুশফিকুর রহিমও ছেড়ে কথা বলেননি, ৩১ বলে ৪ চার ২ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংসে গতি ঠিক রাখার পাশাপাশি অন্য প্রান্তে থাকা শান্তকে নির্ভার ব্যাটিংয়ের লাইসেন্সও জুগিয়েছেন। ৬২ রানে ২ উইকেট হারানো রাজশাহীকে এ দুজনের কল্যাণেই আর পেছনে তাকাতে হয়নি।

তানজিদ হাসান তামিম (৮ বলে ১০) দ্রুতই ফিরে গেছেন। সাহিবজাদা ফারহানও (২০) বেশিদূর যেতে পারেননি। তবে শান্ত ওয়ান ডাউনে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন। মজার ব্যাপার হলো, ইনিংসের শুরুর দিকে বেশ কয়েকবার আউটসাইড এজে চার পেয়ে যাওয়া শান্তর ইনিংস যত গড়িয়েছে, তত গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শটের নিয়ন্ত্রণও।

ফিফটির পথে শান্ত নিজের নামের সঙ্গে ইনিংসের মিলই রেখেছেন বলতে হয়, ফিফটিতে পৌঁছেছেন ৩৫ বলে। তখন পর্যন্ত তাঁর ব্যাটে ছক্কা এসেছে মাত্র একটি। ১২তম ওভারে রুয়েল মিয়াকে টানা দুই চারে ফিফটিতে পৌঁছানোর পর শান্ত ‘গিয়ার শিফট’টা এমনভাবেই করলেন ইনিংসে যে, সিলেট আর পাত্তা পেল না। নাসুমকে টানা দুই বলে একটি করে চার ও ছক্কা মারলেন ১৩তম ওভারে, ১৪তম ওভারে মিরাজকে টানা দুই বলে একটি করে ছক্কা ও চার, পরের ওভারে খালেদকে ছক্কা। শটগুলোও দেখার মতো! চোখের পলকে পঞ্চাশের ঘর থেকে আশির কাছে পৌঁছে যান শান্ত।

শেষ পর্যন্ত ২০তম ওভারের প্রথম বলে রুয়েলের বলে দুই রান নিয়ে সেঞ্চুরি যখন হলো, রাজশাহীর জয় ততক্ষণে নিশ্চিতই হয়ে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
সেই পরিস্থিতি থেকে ডারউইনে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেটাও আবার অস্ট্রেলিয়াকে রীতিমতো পাড়ার দল...
তা বাংলাদেশের একাদশ কেমন হবে, ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ নিয়ে প্রশ্ন গেলেও কোনো সরাসরি উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দলে ছোট-খাট কিছু সমস্যঅ আছে। ম্যাচের দিন...
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর