মোস্তাফিজের বদলি নিল কলকাতা, আইপিএল খেলতে পাকিস্তানকে ধোঁকা দিলেন তিনি

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর আর বদলি ক্রিকেটার নেয়নি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের পরবর্তী মৌসুম চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। এর আগে আজ মোস্তাফিজের বদলি ক্রিকেটার নেওয়ার ঘোষণা দিয়েছে কেকেআর। 

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে টেনেছে কলকাতা। আজ এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স এ তথ্য জানিয়েছে। 

তবে আইপিএল খেলার জন্য পাকিস্তানকে এক প্রকার ধোঁকা দিয়েছেন এই জিম্বাবুয়ের পেসার। আইপিএলের কাছাকাছি সময়ে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে খেলার কথা ছিল মুজারাবানির। 

তবে আইপিএলে খেলার সুযোগ নিতে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর চুক্তি ছেড়ে দিয়েছেন। গত মাসে পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন তিনি, পরে ইসলামাবাদ ইউনাইটেড তাকে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে দলে নিয়েছিল।

আইপিএলের জন্য পিএসএলের চুক্তি বাদ দেওয়া নতুন কিছু নয়। এর আগে গত বছর সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বস পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পরে আইপিএলে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাঁকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে বসকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি।

উল্লেখ্য, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল কলকাতা। তবে বিসিসিআইয়ের নির্দেশে হঠাৎ মোস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। যে কারণে নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। আইপিএলে না খেললেও একই সময়ে হতে যাওয়া পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। 

মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়, জায়গা হয়নি তাসকিন আহমেদ ও অমিত হাসানের।  জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকটা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর