জুলাই অভ্যুত্থানের পর বিসিবিতে বদল তিনবার, সাকিব আলোচনায় বারবার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছর দেড়েকে বড়সড় পরিবর্তনের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট। নানান প্রেক্ষাপটে বিসিবি সভাপতির পদে পরিবর্তন এসেছে তিনবার। কিন্তু নাটকীয়ভাবে সব বোর্ডের সময়কালেই আলোচনার কেন্দ্রে ছিলেন দেশে না থাকা সাকিব আল হাসান। তবে এরপরও ক্রিকেটে সাকিবের ফেরা ধোঁয়াশাতেই থেকে গেছে।

রাজনৈতিক পটপরিবর্তনে নির্বাসিত সাকিব আল হাসান। সংসদ সদস্য হতে গিয়ে ক্রিকেটার পরিচয়টাই পড়ল হুমকির মুখে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবি ভেঙ্গেছে তিনবার। কিন্তু এত সব জটিলতার মাঝেও সবসময় আলোচনায় থেকেছেন সাকিব। ফারুক আহমেদের বোর্ড থেকে বর্তমান বিসিবি অ্যাডহক কমিটি, সাকিবকে নিয়ে চর্চা এখনও চলছে।

তবে সাকিবের দেশে ফেরা, জাতীয় দলে প্রত্যাবর্তন শুধু কথার মাঝে সীমাবদ্ধ থেকেছে। এর মধ্যে সর্বশেষ বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন, পরিচালক আসিফ আকবররা সবচেয়ে বেশি আশার বাণী শুনিয়েছেন গেল কয়েক মাসে।

আইনি জটিলতার সমাধান সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। পাকিস্তান সিরিজ পেরিয়ে নিউজিল্যান্ড সিরিজও এসে গেল। প্রতিবারই শোনা যায় পরের সিরিজেই খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার পুরোনো দায়সারা কথাই বলেছেন।

নানান প্রেক্ষাপটে বিসিবির তরফ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া, তবে সাকিবের ফেরা নিয়ে অবস্থান কখনও সুস্পষ্ট হয়নি। এর মাঝে বিভিন্ন গণমাধ্যমে শিগগিরি দেশে ফেরার পাশাপাশি ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেয়ার কথা বলে সবসময় শিরোনামে ছিলেন সাকিব।

খেলোয়াড় সাকিব যেমন রহস্যময়, তেমনি তার দলে ফেরা নিয়েও রহস্যের শেষ নেই। আপাতত টাইগার ক্রিকেটের আশেপাশে নেই সাকিব, এটাই বাস্তবতা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর