আইসিসিকে বুলবুলের চিঠি নিয়ে ক্রিকেটাঙ্গনে তোলপাড়

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে আইসিসি সেই চিঠি বিসিবিতে পাঠালে পরিষ্কার হয় সবকিছু।

‘শেষ হইয়াও হইল না শেষ’—রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সেই লাইনের মতো যেন বিসিবিতে বুলবুল অধ্যায়। যদিও শেষ হওয়ার না-হওয়ার থেকে বুলবুল হতে দিচ্ছেন না বললেই ভালো হয়।

তামিম ইকবাল সভাপতির চেয়ারে বসেছেন দেড় মাস হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেট ধাক্কা কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আলোচনার বাইরে থেকে হঠাৎ করেই দৃশ্যপটে বুলবুল। আইসিসির কাছে পাঠিয়েছেন একটি চিঠি।

তাঁর সময়ে যাঁরা পরিচালক ছিলেন, তাঁদের সাথে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করতেই কি এমন সিদ্ধান্ত?

প্রায় ১৫ পাতার চিঠিতে বুলবুল আইসিসির কাছে তুলে ধরেছেন বর্তমান কমিটিতে যাঁরা আছেন তাঁদের পরিচয়। জেলা, বিভাগ ও বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে পরিচালক করা হয়েছে, সেসবও জানিয়েছেন।

সব ঠিক ছিল, তবে বুলবুল দাবি জানান বিসিবিকে সব ধরনের আর্থিক অনুদান বন্ধের। সরকারকে সতর্ক করার পাশাপাশি আইসিসির ইভেন্টে বাংলাদেশ যেন অংশ নিতে না পারে, সেই দাবিও করেছেন সাবেক বিসিবি সভাপতি।

বাংলাদেশে যখন চারদিকে সমালোচনা, তখন আবারও মিথ্যার আশ্রয় নেন বুলবুল। ভিডিও বার্তা দিয়ে জানান, তিনি কোনো দাবি করেননি।

তবে আইসিসি যখন বিসিবিকে সেই চিঠি মেইলে পাঠায়, তখন সব পরিষ্কার হয়ে যায়। জানা যায় আসল ঘটনা।

এখন বিসিবি কী করবে? এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও আইসিসির চিঠির জবাব দেওয়ার পর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের দিকে হাঁটতে পারে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর