প্রেম করতে অ্যাকাউন্ট খুলে হারালেন চাকরি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

২০১০ সালে মাত্র সাত বছর বয়সে তুর্কি ক্লাব বেসিকতাসে যোগ দিয়েছিলেন এমিরহান দেলিবাস। ক্লাবটির একাডেমিতে দীর্ঘ ১৪ বছর কাটিয়ে, অনুর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ দল পার করে এ বছরের জানুয়ারিতে বেসিকতাসের মূল দলে জায়গা পেয়েছেন দেলিবাস। 

এখন পর্যন্ত দুই ম্যাচে মোটে ১৪ মিনিট খেলেছেন। ১৪ বছরের সম্পর্ক মাঠে মাত্র ১৪ মিনিটেই থেমে যাচ্ছে ২১ বছর বয়সী এ রাইট উইঙ্গারের। আর ক্লাবের সঙ্গে দেলিবাসের সম্পর্কচ্ছেদের পেছনে ভূমিকা রেখেছে একটি ডেটিং অ্যাপের অ্যাকাউন্ট! 

সম্প্রতি ডেটিং অ্যাপ বাম্বেলে খোলা দেলিবাসের অ্যাকাউন্ট নজরে পড়ে নেটিজেনদের। এরপর রীতিমতো ভাইরালে পরিণত হয় সে অ্যাকাউন্ট। এটি নজরে আসে বেসিকতাসেরও। এ নিয়ে হয়তো দুবার ভাবত না ক্লাবটি, হাজার হলেও এটি ব্যক্তিগত ব্যাপার। তবে গোল বাধায় সে প্রোফাইলে দেওয়া দেলিবাসের বয়স।

বাম্বেল অ্যাকাউন্টের প্রোফাইল দেখাচ্ছে, দেলিবাসের বয়স ২৪ বছর। অথচ ক্লাব জানে তাঁর বয়স আরও তিন বছর কম। দেলিবাসের সঙ্গে চুক্তি বাতিল করার বিবৃতিতে অবশ্য কারণ উল্লেখ করেনি তুর্কি ক্লাবটি। 

বেসিকতাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের দলের ফুটবলার এমিরহান দেলিবাসের চুক্তি বাতিল করেছি। আমরা তাঁর ক্যারিয়ারে সফলতা কামনা করছি।’

এদিকে দেলিবাসের যে বাম্বেল অ্যাকাউন্ট নিয়ে এত হইচই, সেটিকে ভুয়া দাবি করেছেন তুর্কি ফুটবলার। ইনস্টাগ্রাম পোস্টে দেলিবাস লিখেছেন, ‘ভুয়া অ্যাকাউন্ট ঘিরে যে গুজব ছড়িয়েছে, এটা সত্যি নয়। আমি জানাতে চাই, দলের প্রতি আমার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমার কাছে বেসিকতাস অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’  

 

ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের
ইস্তানবুল-আনকারার সকালটা এমন হবে তা হয়ত কেউই ভাবেননি। কিন্তু দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে ফেরার যে তৃপ্তি তা মাত্র দুই ম্যাচেই শেষ হয়ে গেছে তুরস্কের। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের হারে বিশ্বকাপ থেকে...
বেয়াস ফুতবলের খবর অনুসারে, ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার বাসে ওঠার সময় ইয়ামাল বুঝতে পারেন, পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না তিনি। বাস থেকে নেমে নিজের লাগেজেও যাচাই করেন। পরবর্তীতে ফিরে যান ড্রেসিংরুমেও।...
ফেনারবাচের দায়িত্ব নেওয়ার পর থেকে মরিনিও যেন সংবাদের শিরোনামের মধ্যমণি হয়ে উঠেছিলেন। কখনো প্রতিপক্ষের কোচের নাক টেনে দেওয়া, কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী মন্তব্য, রেফারির বিরুদ্ধে...
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (ক্রীড়া আদালত)-এ করা আপিলে হেরে গেছে ক্রিস্টাল প্যালেস। ফলে ইংলিশ এফএ কাপ জয়ের পরও ক্লাবটি ইউরোপা লিগ নয়, কনফারেন্স লিগ খেলতে পারবে। ইংলিশ ক্লাবকে মহাদেশীয়...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর