তুরস্কেও ছাঁটাই হলেন মরিনিও

তর্কের শেষ নেই, অথচ সাফল্য শূন্য... ১৪ মাসের বেশি টিকতে পারলেন না

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম

ইউরোপের শীর্ষ লীগ ছেড়ে যখন তুরস্কের লিগে গিয়েছিলেন তখন অনেকেই মনে করেছিলেন আলোচনার বাইরে চলে যাবেন জোসে মরিনিও। কিন্তু ফেনারবাচের দায়িত্ব নেওয়ার পর থেকে মরিনিও যেন সংবাদের শিরোনামের মধ্যমণি হয়ে উঠেছিলেন। কখনো প্রতিপক্ষের কোচের নাক টেনে দেওয়া, কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী মন্তব্য, রেফারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ- আলোচনায় থাকার মতো এমন অসংখ্য কাজ করেছেন ফেনারবাচের দায়িত্বকালে।

তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন পর্তুগিজ এই কোচ। তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচের দায়িত্ব হারিয়েছেন মরিনিও। আজ এক বিবৃতিতে ফেনারবাচ পর্তুগিজ এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর সেখানে ছিল না তুরস্কের ক্লাব ফেনারবাচ। মূলত চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ফেনারবাচ না উঠতে পারায় মরিনিও চাকরি হারিয়েছেন।  

বুধবার রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ভেঙে যায় ফেনারবাচের।

মরিনিওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তুরস্কের ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা জোসে মরিনিওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, যিনি ২০২৪-২০২৫ মৌসুম থেকে আমাদের পেশাদার এ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমাদের দলের হয়ে তাঁর কাজের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করি।’ 

চেলসি, রেয়াল মাদ্রিদ, ইন্তের মিলানো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার এবং রোমার সাবেক এই কোচ ২০২৪ সালের জুনে ফেনারবাচের দায়িত্ব নেন। এরপর গেল মৌসুমে ফেনারবাচের শিরোপা খরা কাটানোর প্রায় দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গত মৌসুমে গ্যালাতাসারাইয়ের পেছনে থেকে দ্বিতীয় স্থানেই লিগ শেষ করেন মরিনিওর শিষ্যরা।

৬২ বছর বয়সী এই কোচের পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখনো জানা যায়নি।

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর